মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

উচ্চমাধ্যমিকে যেখানে ভর্তি হতে যাচ্ছেন পূজা চেরি

news-image

বিনোদন ডেস্ক।। পুজা চেরি সদ্যই এসএসসি পাশ করেছেন। এবার কলেজে ভর্তি হবার পালা, কিন্তু কোন কলেজে ভর্তি হবেন হালের এই চিত্রনায়িকা? কালের কণ্ঠকে এ বিষয়ে বলেন, ‘আসলে ভালো বা বড় কোনো কলেজে ভর্তি হতে হবে এমন কোনো কথা নেই। আমি তো নিয়মিত ক্লাস করতে পারবো না। পড়াশোনাটা বাসাতেই বেশি করতে হবে। তা মোটামুটি একটা মানের কলেজে ভর্তি হবো।

পূজা বলেন, ‘বাসার আশেপাশের কোনো কলেজে ভর্তি হতে চাই। যেহেতু আমরা চাইলে এখন পছন্দমতো কলেজে ভর্তি হতে পারি না সেহেতু আবেদন করেছি। এই তালিকায় রয়েছে মিরপুর কলেজ, বঙ্গবন্ধু কলেজ- এটাও মিরপুরে এছাড়া সিদ্ধেশ্বরী কলেজে আবেদন করেছি। দেখা যাক কোন কলেজে নির্বাচিত হই। আগামী মাসে ফলাফল দেবে সেটার অপেক্ষাতেই আছি।’

রাজধানীর মগবাজার গার্লস হাইস্কুলের বাণিজ্য বিভাগ থেকে এবার মাধ্যমিক পরীক্ষায় অংশ নেন ‘পোড়ামন ২’, ‘দহন’ চলচ্চিত্রের এ নায়িকা। তিনি ক্যারিয়ার শুরু করেছিলেন শিশুশিল্পী হিসেবে। ৩.৩৩ পে‌য়ে উত্তীর্ণ হ‌য়ে‌ছেন পূজা।

পড়াশোনাকে গুরুত্ব দিতে চান উল্লেখ করে পূজা বলেন, ‘আসলে পড়াশোনাটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে এবার। ইন্টারমিডিয়েটে ফলাফল আরো বেটার করতে চাই। এরপর গ্র্যাজুয়েশন ভালোভাবে সম্পন্ন করবো। পড়াশোনার সাথে কোনো আপোস নয়। হয়তো আমি ক্লাস কম করতে পারছি, কিন্তু সেটা পুষিয়ে দেব বাসায় পড়াশোনা করে।’

ইন্ডাস্ট্রিতে এখন শিক্ষিত মানুষ ছাড়া টিকে থাকা সম্ভব নয় এমনটাই মনে করেন পূজা। তিনি বলেন, ‘এখন পড়াশোনা জানা মানুষকে সিলেক্ট করা হয় অভিনয়ের জন্য। পড়াশোনা না জানলে তো অভিনয়ের ক্যারিয়ারও দীর্ঘ হবে না। আর এখন তো যারা অভিনয় করছেন সবাই শিক্ষিত। এজন্য নিজেকে সেভাবেই গড়ে তুলতে চাই।’

পূজা গত ২৬ মে থেকে শুরু হওয়া শান ছবির শুটিং অংশ নিয়েছেন। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন সিয়াম আহমেদ। এই ছবিতে পূজার নাম রিয়া আর শান চরিত্রে সিয়াম অভিনয়য় করছেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক