,

সরকারের নিত্য সঙ্গী অবিরাম মিথ্যাচার: রিজভী

rizvi (2)_112032_0ডেস্ক রির্পোট:এই সরকারের নিত্য সঙ্গী অবিরাম মিথ্যাচার বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।সরকারের নিত্য সঙ্গী অবিরাম মিথ্যাচার: রিজভী
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।
 তিনি বলেন, 'এই ভোটারবিহীন সরকারের নিত্য সঙ্গী হচ্ছে অবিরাম মিথ্যাচার। প্রধানমন্ত্রী বলছেন-দেশে নাকি তিনি গণতন্ত্র দিয়েছেন, এক অদ্ভুত মানবী হচ্ছেন আমাদের ভোটারবিহীন প্রধানমন্ত্রী।'
 বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তালা লাগিয়ে, তাকে তার কার্যালয়ে বালুর ট্রাক, ইটের ট্রাকসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে অবরুদ্ধ করে রেখেছেন বলেও মন্তব্য করেন তিনি।
 
তিনি আরও বলেন, 'বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবসহ অসংখ্য কেন্দ্রীয় নেতৃবৃন্দকে কারারুদ্ধ করে দেশব্যাপী নির্বিচারে গ্রেফতার আর মিথ্যা-বানোয়াট মামলা দায়ের করে, গণমাধ্যমে বিরোধীদের বক্তব্য বন্ধ করে দিয়ে এক নতুন ধরণের গণতন্ত্র চালু করেছেন প্রধানমন্ত্রী। অবশ্য এ ধরণের একদলীয় গণতন্ত্র তাদের ঐতিহ্য।'
 
বিএনপির এই নেতা জানান, যারা শতকরা পাঁচ ভাগ ভোটের ওপর ভিত্তি করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে তাদেরকে নাশকতা, সন্ত্রাস, হানাহানীর ওপর নির্ভর করেই দেশ চালাতে হয়। কারণ তাদের পেছনে জনগণের কোনো ম্যান্ডেট নেই।
 
বিরোধী মত, সমালোচনা এবং বিরোধী দল উচ্ছেদ অভিযানে এই সরকার এখন সকল শক্তি নিয়োগ করেছে জানিয়ে তিনি বলেন, 'এজন্য তারা নিজেদের অবৈধ স্বত্ত্বাকে রক্ষা করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে।'
 
কোন বর্বরোচিত আক্রমণই চলমান আন্দোলনকে স্তব্ধ করতে পারবেনা। অমানবিক নাশকতা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালালেও জনগণ তা কখনোই বিশ্বাস করবেনা বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
 
তিনি বলেন, 'জনগণই হচ্ছে শ্রেষ্ঠ বিচারক, জনগণ এই দু:শাসনের অত্যাচারীদের বিচার করবেই।'
 
দেশের আপামর জনসাধারণকে দেশব্যাপী বৃহস্পতিবারের হরতাল সফল করার আহবান জানিয়ে তিনি বলেন, বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত চলমান অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা