শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইমরান খান পাকিস্তানের সবচেয়ে অক্ষম প্রধানমন্ত্রী : মরিয়ম

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ‘নয়া পাকিস্তানের’ প্রধানমন্ত্রী ইমরান খান দেশ পরিচালনায় ব্যর্থ, অযোগ্য এক নেতা। এমন মন্তব্য করেছেন বিরোধী দল পিএমএল-এন দলের ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ। ‘এওমে তাকবির’ দিবস উপলক্ষে মঙ্গলবার লাহোরে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

১৯৯৮ সালের ২৮ মে পাকিস্তান পারমাণবিক পরীক্ষা চালিয়ে বিশ্বের সপ্তম দেশ হিসেবে নাম লেখায়। মুসলিম বিশ্বে পাকিস্তানই পারমাণবিক শক্তিধর প্রথম দেশ। ওই সময় ক্ষমতায় ছিলেন নওয়াজ শরিফ। দিনটিকে ‘এওমে তাকবির’ হিসেবে পালন করা হয়।

মরিয়ম নওয়াজ বলেন, আজ যদি নওয়াজ শরিফ জেলের বাইরে থাকতেন, তা হলে এই পিটিআই (তেহরিক-ই ইনসাফ পাকিস্তান) সরকার টিকত না।

মরিয়ম বলেন, আপনি হয়তো বাছাই করা একজন নেতা। কিন্তু আপনি পাকিস্তানের অক্ষম প্রধানমন্ত্রী। তিনি ব্যর্থতার আড়ালে মুখ না লুকাতে ইমরান খানকে আহ্বান জানান।