,

ইয়েমেনে সৌদি জোটের বোমাবর্ষণ

news-image

সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে বোমা হামলা চালিয়েছে। ইয়েমেনের আল-মাসিরা টিভি চ্যানেল জানিয়েছে, বুধবার ভোরে আগ্রাসী জোটের জঙ্গিবিমান থেকে রাজধানী সানায় বোমা ফেলা হয়েছে। সানার উত্তরাঞ্চলীয় আদ-দোলাইমি বিমান ঘাঁটি লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে খবরে বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। তবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ প্রকাশ করে নি।গত চার বছর ধরে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে।সৌদির আক্রমণে দেশটির অসংখ্য স্থাপনা, অবকাঠামো, ঘর-বাড়ি, হাসপাতাল, স্কুল এবং কল-কারখানা ধ্বংস হয়ে গেছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বর্তমানে ২কোটির বেশি ইয়েমেনি চরম খাদ্য সংকটে ভুগছে। এছাড়া দেশটির ৮৪ লাখ মানুষ চরম দারিদ্র ঝুঁকিতে রয়েছে।এছাড়া হুথি আনসারুল্লাহ আন্দোলন অফিস সম্প্রতি এক তথ্যে জানায়, সৌদির আগ্রাসনে গত চার বছরে ইয়েমেনের প্রায় ১০২৪টি মসজিদ আংশিক ও পুরোপুরি ধ্বংস হয়েছে। এছাড়া এতে ধ্বংস হয়েছে অসংখ্য কোরআন শরীফ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর