বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রাবন্তীকে বিয়ে করা নিয়ে মুখ খুললেন রোশন

news-image

বিনোদন ডেস্ক : অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের প্রেম নিয়ে টলিউড পাড়া ছিল সরগরম। এর রেশ কাটতে না কাটতেই আচমকাই সামনে আসে অভিনেত্রীর বিয়ের খবর। তবে তার এই তৃতীয় বিয়ে নিয়ে টলিপাড়া থেকে সোশ্যাল মিডিয়া, কোনো জায়গাতেই কম আলোচনা হয়নি। তবে সব আলোচনাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে চুপিসারেই বিয়েটা সেরে ফেলেন শ্রাবন্তী।

জি নিউজের খবরে বলা হয়েছে, পেশায় কেবিন ক্রু সুপারভাইজার রোশন সিংকে বিয়ে করেন শ্রাবন্তী। ইতিমধ্যেই ইন্দোনেশিয়ার ‘বালি’তে মধুচন্দ্রিমাও সেরে ফেলেছেন এ দম্পতি। আপাতত একে অপরের প্রেমে হাবুডুবু অবস্থা শ্রাবন্তী-রোশনের। তবে লোকে যে যাই বলুক, সবকিছু ভুলে রোশনকে বিয়ের সিদ্ধান্ত শ্রাবন্তী কেন নিয়েছিলেন সে উত্তরটা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্যেই খোলসা করেছেন তার স্বামী রোশন সিং।

শ্রাবন্তীর সঙ্গে একটা বিশেষ ছবি পোস্ট করে ক্যাপশনে রোশন লিখেছেন, ‘তুমি তাকে কখনোই বিয়ে করবে না যার সঙ্গে তুমি থাকতে পারবে, তুমি তাকেই বিয়ে করো যাকে ছাড়া তুমি থাকতে পারবে না?’

ক্যাপশনে একথা লিখে শ্রাবন্তী তার কথার সঙ্গে একমত কিনা সেই প্রশ্নও করে বসেছেন রোশন? উত্তরটা অবশ্য দিতে ভোলেননি শ্রাবন্তীও। তিনি লিখেছেন, ‘হ্যাঁ হ্যাঁ। একমত…তোমাকে ভালোবাসি।’

শ্রাবন্তী ও রোশনের প্রেম যে জমে উঠেছে তা বুঝতে পেরে ছবির নিচে কমেন্ট করেছেন অনেকেই। এর মধ্যে নোভা ফারহান নামে একজন লিখেছেন, ‘বেস্ট কাপল।’ কৃষ্ণেন্দু নামের একজন লিখেছেন, ‘প্রেম জমে ফেভিকল।’ এ ছাড়া আরও অনেকেই অনেক ইতিবাচক মন্তব্য করেছেন।

এর আগে গত ১৯ এপ্রিল পাঞ্জাবি রীতিতে সাতপাকে বাঁধা পড়েন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। পরে ২৩ এপ্রিল কলকাতায় ফিরে আসেন অভিনেত্রী। খুব শিগগিরই কলকাতায় একটি রিসেপশন পার্টি দেওয়ার কথাও রয়েছে শ্রাবন্তী-রোশন দম্পতির।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল