মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওষুধে মাত্রাতিরিক্ত আফিম ব্যবহারের অভিযোগে জনসন এন্ড জনসনের বিরুদ্ধে মামলার বিচার শুরু

news-image

বিশ্বের অন্যতম শীর্ষ ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান জনসন এন্ড জনসনের বিরুদ্ধে কয়েক বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলার বিচার শুরু হয়েছে। ওষুধে নির্বিচারে আফিম ব্যবহারের অভিযোগে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যের পক্ষ থেকে ২০১৭ সালে এ মামলা দায়ের করা হয়েছিলো।

বিবিসি জনসনের বিরুদ্ধে অভিযোগ, তারা ওষুধে এতো বেশি আফিম ব্যবহার করছে, যা রোগীকে মাদকাসক্ত করে তুলতে পারে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রগুলোর হিসেবে, মাত্রাতিরিক্ত আফিমের কারণে আমেরিকায় প্রতিদিন ১৩০ জন্যের মৃত্যু হয়। ২০১৭ সালের ওষুধের অপব্যবহারে মারা যাওয়া ৭০ হাজার ২০০ লোকের মধ্যে ৬৮ শতাংশেরই মৃত্যু ঘটেছিলো আফিমের কারণে। যদিও জনসন এন্ড জনসন এ অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, আইনবহির্ভূতভাবে তারা আফিম ব্যবহার করে না। জনসন এন্ড জনসন সবচেয়ে বেশি বিতর্কের মুখে পড়েছে ফ্যান্টানিলের জন্য। তীব্র ব্যথার জন্য এই ওষুধ প্রেসক্রাইব করা হয়।

এটিকে উদ্দীপনামূলক ওষুধও বলা হয়, যা আনন্দ পাওয়ার জন্যে ব্যবহার করে মাদকসেবীরা। তারা হেরোইন বা কোকেনের সঙ্গে মিশিয়ে এই ওষুধটি মাদক হিসেবে গ্রহণ করে। মামলার আর্জিতে ওকলাহোমা রাজ্যের পক্ষ থেকে বলা হয়েছে, এই রাজ্যে মানবসৃষ্ট স্বাস্থ্যসংকটের মধ্যে জনসন এন্ড জনসনই সবচেয়ে জঘন্য ঘটনার জন্ম দিয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক