বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বোনের বিয়ে দিয়েই অর্জুন বিয়ে করবেন!

news-image

বিনোদন ডেস্ক : অর্জুন কাপুর ও মালাইকা আরোরার বিয়ে নিয়ে অনেকদিন ধরেই বলিপাড়ায় কানাঘুষা চলছে। গত এপ্রিলে তাদের বিয়ের গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তা গুঞ্জন পর্যন্তই সীমাবদ্ধ থাকে। তবে সেই গুঞ্জনের রেশ যেতে না যেতেই ফের নতুন গুঞ্জনের শুরু হয়েছে। সম্প্রতি এবিষয়েই অর্জুন কাপুর নিজেই বিয়ে নিয়ে মুখ খুলেছেন। তিনি জানান বোনের বিয়ের পর বিয়ে করবেন তিনি।

অর্জুনের কথা অনুযায়ী, মালাইকার সঙ্গে তার বিয়ে পিছিয়ে দেওয়ার মূল কারণ তার বোন অংশুলা কাপুর। বোনের জন্যই নাকি বিয়ে করতে পারছেন না অর্জুন। ফিল্মফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে অর্জুন কাপুর ইঙ্গিত দেন, বোন অংশুলা কাপুরের বিয়ের পরই তিনি নিজের বিয়ে নিয়ে চিন্তা-ভাবনা করবেন।

অর্জুন কাপুর বলেন, আমি এখনই বিয়ে করছি না, যদিও আমি জানি আমার বিয়ে নিয়ে মানুষের জল্পনার শেষ নেই। আমার নিজের বাড়ির লোকজনই প্রশ্ন করছে যে আমি কবে বিয়ে করবো? এটা এদেশে খুব স্বাভাবিক একটা প্রশ্ন। অনেকেই মনে করেন, ৩৩ বছর বয়সটা বিয়ে করার জন্য এক্কেবারে সঠিক সময়, তবে আমার জন্য নয়। আমার হাতে এখনও সময় আছে। আমি যেমন সম্পর্কটা লুকোচ্ছি না। তেমনই বিয়ের সালটাও লুকিয়ে রাখবো না।

প্রসঙ্গত, মালিকার এটি হবে দ্বিতীয় বিয়ে। তার প্রথম স্বামী আরবাজ খান। ২০১৬ সালের শুরু থেকে তারা আলাদা থাকতে শুরু করেন। ২০১৭ সালে এসে আরবাজের সঙ্গে দীর্ঘ ১৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন মালাইকা। তাদের ঘরে ১৬ বছরের একটি ছেলে রয়েছে।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল