মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘মিমি-নুসরাতকে চোখে দেখেও শান্তি’, ভিডিও পোস্ট করে লিখলেন রামগোপাল ভার্মা (ভিডিওসহ)

news-image

সম্প্রতি ভারতের লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন দুই জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান। যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে ভোটে জিতে সাংসদ নির্বাচিত হয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। আর বসিরহাট কেন্দ্র থেকে বিপুল ভোটে জিতে সাংসদ নির্বাচিত হয়েছেন অভিনেত্রী নুসরাত জাহান। মিমি চক্রবর্তী ও নুসরাত জাহানের সাংসদ হওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা হচ্ছে, শুরু হয়েছে বিতর্ক। অনেকেই যেমন মিমি ও নুসরাতের সমর্থনে মুখ খুলেছেন, আবার এমন অনেকে রয়েছেন, যারা টলি পাড়ার এই দুই অভিনেত্রীর সাংসদ হওয়া নিয়ে তীব্র সমালোচনা করছেন। এ বিষয়ে ‘নানা মুনির নানা মত’ সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে।

মিমি ও নুসরতের সাংসদ হওয়া নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন বলিউডের পরিচালক রামগোপাল ভার্মাও। মিমি ও নুসরাতের পুরনো একটি টিকটক ভিডিও পোস্ট করে পরিচালক রামগোপাল ভার্মা লিখেছেন, ‘ওয়াও, বাংলার নতুন সাংসদ মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান। দেশ সত্যিই এগোচ্ছে। নতুন এই সাংসদদের চোখে দেখেও শান্তি।’

সংসদে গিয়ে মিমি ও নুসরাতের ছবি তুলে পোস্ট করা নিয়েও কিছু কম সমালোচনা হয়নি। কেউ লিখেছেন, ‘ওখানে স্টাইল করতে গিয়েছেন, না ফটো তুলতে’। কেউ আবার লিখেছেন, ‘পার্লামেন্টে টিকটক’। কেউ লিখেছেন, ‘দয়া করে নাটক করে বাংলা ও সংসদকে হাসির খোরাক বানাবেন না’।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক