,

ফারিয়া জানালেন বোরকা পরার রহস্য

news-image

বিনোদন প্রতিবেদক : শোবিজে এই সময়কার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া। বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে তিনি জনপ্রিয়তা পেয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব থাকেন ফারিয়া। নানা সময়েই বিভিন্ন ধরনের ছবি পোস্ট করেন তিনি। সেই ধারাবাহিকতায় কিছুদিন আগে বোরকা পরে দুইটি ছবি দিয়েছেন ফারিয়া। আর এ নিয়েই শুরু হয়েছে নানা আলোচনা।

বোরকা পরা ছবিটি শেয়ার করে ফারিয়া লিখেছেন, ‘তোমাকে জানতে’। বোরকা পরিহিত এই ছবিতে লাইক পড়েছে হাজার হাজার। সেই দিনেই বোরকা পর আরো একটি ছবি শেয়ার করেন তিনি। সেখানেও দেখা যায় হাজার লাইক।

ছবি গুলোর নিচে অনেকেই করছেন নানা কমেন্ট। ‘মাশা আল্লাহ’ বলে মন্তব্য করেছেন অনেকেই। এর মধ্যে তপি খান নামের একজন মন্তব্য করেছেন ‘রোজার লুক’। উত্তরে ফারিয়া বলেন, ‘আসলে বিষয়টা সেরকম নয়। পরিবারের সঙ্গে আমি যখন সময় কাটাই তখন এভাবেই থাকি।’

হুট করেই কেন বোরকা পরা জানতে চাইলে বলেন, ‘বাসায় মিলাদ মাহফিল হয়েছিল। তাই বোরকা পরেছিলাম।’

এদিকে ফারিয়া অভিনীত কলকাতায় ‘বিবাহ অভিযান’ ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। ছবিটি পরিচালনা করছেন বিরসা দাসগুপ্ত। সিনেমাটিতে সারিয়ার বিপরীতে অভিনয় করছেন ওপার বাংলার নায়ক অংকুশ।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড