মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিটিভি’র শিল্পীর চেক ফেসবুকে ভাইরাল, সম্মানী মাত্র ১৫৮ টাকা!

news-image

জীবনের সমস্ত চিন্তার অগ্রগতি ও সৌন্দর্যকে ঢেলে দিচ্ছে একটি মহৎ শিল্প সৃষ্টির জন্যে। অথচ তাদেরকে নূন্যতম সামাজিক সম্মান কিংবা পেটের চাহিদা মেটানো- কোনোটাকে কি আমরা গুরুত্ব দিচ্ছি? হ্যাঁ, অনেকে হয়তো শিল্পীর সৃষ্টির আনন্দ থেকে প্রাপ্ত তৃপ্তিবোধ দেখিয়ে বলবেন- এটাই একজন শিল্পীর সম্মানী। কিন্তু হায়, সৃষ্টির আনন্দ দিয়ে তো আর পেট ভরে না!

সম্প্রতি জয়নুল আবেদীন নামে এক গীতিকার তার ফেসবুক প্রোফাইলে রাষ্ট্রীয় মালিকানাধীন টিভি চ্যানেল বিটিভি থেকে প্রাপ্ত ১৫৮ টাকার রয়্যালিটির একটি চেকের ছবি পোস্ট করে নিজের অসন্তোষ প্রকাশ করেন।

তিনি চেকের ছবিটির ক্যাপশনে লিখেছেন- “আজ ডাকযোগে পেলাম। বিটিভি থেকে পাঠিয়েছে ‘গীতিকার রয়্যালটি’। মাঝে মধ্যেই আসে। টাকার পরিমাণ এমনই। এগুলো ব্যাংকে জমা দিই না। এই হলো বাংলাদেশের গীতিকার/সুরকার/ শিল্পীদের মূল্যায়ন।

মূল্যায়নের নামে চাতুরী। যা হোক, নামীদামী কোনো শিল্পী/কবি/গীতিকার ইত্যাদি হলে মাননীয় প্রধানমন্ত্রীর মহানুভবতায় আর যাই হোক মরার আগে বিদেশ ঘুরে আসা যায়। আর আমাদের মতো অখ্যাত গীতিকার/সুরকার /শিল্পীর মুল্য বড়জোর ১৫৮ টাকা। এর কোনো সমাধান মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া কোনদিনই হবে না।”

গীতিকার জয়নুল আবেদীনের সেই পোস্টে অনেকেই দুঃখ প্রকাশ করে মন্তব্য করেছেন। এই বিষয়ে শেখ আনিসুর রহমান নামে একজন ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেন- ‘বিটিভি রুপপুরে পাঠানো উচিত। তবে মুল্যায়ন করা শিখবে’। মামুন নামে একজন মন্তব্য করেন, ‘এটা একজন শিল্পীর জন্যে অবমূল্যায়ন বৈ আর কিছুই নয়।’

হুমায়ুন আজম রেওয়াজ নামে এক ব্যক্তি গীতিকার জয়নুল আবেদীনের এই আক্ষেপ নিয়ে ফেসবুকে পোস্টে লিখেন- ‘১৫৮ টাকা রয়ালটির নামে শিল্পীকে অপমান-তামাশা করার এই চর্চায় চেক স্বাক্ষরকারীগণের মনে কি একটা জিজ্ঞাসা বাজে না- ভেবে স্তব্ধ হই’!

কবি আবুল হাসান লিখেছেন- ‘পৃথিবীর মাতৃভাষা হলো ক্ষুধা।’ এই ক্ষুধা তো কোনো মহামানবের পক্ষেও অতিক্রম করা সম্ভব হয়নি। প্রত্যেকেই তার কাজের বিনিময়ে সর্বপ্রথম ক্ষুধাকেই অতিক্রম করতে চায়। একজন শিল্পীও সেক্ষেত্রে ব্যতিক্রম নয়। একজন শিল্পী যখন ক্ষুধার কাছে আত্মসমর্পণ করে তখন তার শিল্পচর্চা ক্ষতিগ্রস্ত হয়।

ফলে শিল্পীর এই অবমূল্যায়নের ফলে দেশটাও হয়তো কোনো না কোনোভাবে একটা মহৎ শিল্প থেকে বঞ্চিত হচ্ছে। সূত্রঃ আজকের প্রত্রিকা

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক