,

অভিনেত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগ

news-image

বিনোদন ডেস্ক : এবার স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগ উঠলো বলিউডের এক বর্ষীয়ান অভিনেত্রীর বিরুদ্ধে। টাকা আদায়ের জন্য রঞ্জিতা কর নামে ওই অভিনেত্রী ছেলেকে সঙ্গে নিয়ে স্বামীকে বারান্দা থেকে ঠেলে ফেলে হত্যা করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম মুম্বাই মিররের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯০ সালে রাজ মাসান্দের সঙ্গে বিয়ে হয় অভিনেত্রী রঞ্জিতার। তাদের ঘরে ২৩ বছরের স্কাই নামে এক ছেলে সন্তানও আছে। সম্প্রতি রাজ অভিযোগ করেছেন, ছেলেকে সঙ্গে নিয়ে স্বামীকে বার বার টাকার জন্য চাপ দেন অভিনেত্রী। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রায়ই ছেলে ও স্ত্রীর হাতে বেধড়ক মার খেতে হয় বলে রাজের দাবি।

ইতিমধ্যেই রাজ পুনে থানায় রঞ্জিতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পুনে পুলিশের সিনিয়র সিটিজেন সেলে জমা দেওয়া অভিযোগপত্রে রাজ জানিয়েছেন, গত ২৩ মে রঞ্জিতা ও স্কাই মিলে তাকে পেটানোর পরে জামা ছিঁড়ে দেন এবং চার তলার বারান্দা থেকে ঠেলে ফেলে দিয়ে খুনের চেষ্টা করেন।

শারীরিক নিগ্রহ, অপমান, হত্যার চেষ্টাসহ একাধিক অভিযোগে রঞ্জিতা ও স্কাইয়ের বিরুদ্ধে অভিযোগ নথিভুক্ত করেছে পুলিশ।

রাজ মাসান্দের দাবি, তার ছেলে স্কাই অতি বিপজ্জনক ব্যক্তি। সর্বদা সে তিন-চার জন বাউন্সার নিয়ে চলাফেরা করে বলে তিনি জানিয়েছেন।

পুনে পুলিশের তরফে অভিযোগ গ্রহণ করার পরে স্কাইকে ফোনে যোগাযোগ করা হলে সে জানায়, একমাত্র গ্রেপ্তার করলেই পুলিশ তার নাগাল পাবে। অন্য দিকে, বহুবার চেষ্টা করা সত্ত্বেও ফোন রিসিভ করেননি রঞ্জিতা।

প্রসঙ্গত, বলিউডের বিখ্যাত ‘লায়লা মজনু’, ‘আঁখিয়োঁ কি ঝরোকো সে’, ‘সত্তে পে সত্তা’র মতো হিট ছবিতে অভিনয় করেছেন ৬২ বছর বয়সী রঞ্জিতা।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড