মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

একটি কবুতরের দাম ১২ কোটি টাকা, কেন?

news-image

ডেস্ক রিপোর্ট।। বিশ্বাস হচ্ছে না! মাস খানেক আগে একটি অনলাইন নিলামে প্রায় ১৪ লাখ মার্কিন ডলার (বাংলাদেশী মুদ্রায় প্রায় ১১ কোটি ৯৯ লাখ টাকা) দর উঠেছিল একটি পায়রার। ওই দামে পায়রাটি কিনে নেন এক চীনা নাগরিক।

ভাবছেন একটি পায়রার এত দাম! এই পায়রাটির এমন বিপুল দাম হওয়ার পিছনে রয়েছে বেশ কয়েকটি কারণ। এটি একটি বেলজিয়ামের পায়রা। মহামূল্য এই পায়রাটির নাম আর্মান্দো। এটি ‘রেসিং হোমার’ প্রজাতীর পায়রা। এই জাতীয় পায়রার দিক নির্ণয় করার ক্ষমতা অসাধারণ! সঠিক দিন চীনে মাইলের পর মাইল অনায়াসে পাড়ি দেয়ার ক্ষমতা রয়েছে এই ‘রেসিং হোমার’-এর।

তীক্ষ্ণ দৃষ্টি, নিখুঁত অনুমান ক্ষমতার জন্য বিগত প্রায় ২৫০-৩০০ বছর ধরে ‘রেসিং হোমার’ প্রজাতীর পায়রার যথেষ্ট কদর রয়েছে ইউরোপের বিভিন্ন দেশে। উনবিংশ শতাব্দীতে বেলজিয়াম ও ইংল্যান্ডের বিভিন্ন এলাকায় এই প্রজাতীর পায়রা প্রতিপালন ও পায়রা ওড়ানোর প্রতিযোগিতার চল ছিল। পরে তা ক্রমশ ইউরোপের অন্যান্য দেশে জনপ্রিয় হয়ে ওঠে।

এশিয়ার বিভিন্ন দেশেও পায়রা প্রতিপালনের চল শতাব্দী প্রাচীন। ‘রেসিং হোমার’ প্রজাতীর পায়রা প্রতিপালনে বেলজিয়াম অন্যতম হলেও এর আকাশ ছোঁয়া দর বরাবর দিয়ে এসেছে চীন। চিনে ধনী বিত্তবান থেকে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত— সকল শ্রেণীর মানুষের মধ্যেই পায়রা প্রতিপালনের চল রয়েছে। তাছাড়া, শরৎ আর বসন্তকালে চীনে রাজকীয় আয়োজনে পায়রা ওড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন হাজার হাজার মানুষ। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্যই এত দাম দিয়ে এই পায়রাটি কেনা হয়েছে বলে মনে করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক