,

মুসলমানরাই ইসলামের হতাশাজনক অবস্থার জন্য দায়ী : এরদোগান

news-image

নিউজ ডেস্ক।। ক্ষমতার লোভে নিজেদের দেশের স্বার্থকে জলাঞ্জলি দানকারী একনায়কদের সমালোচনা করে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, মুসলিম বিশ্বের জন্য আজ বড় প্রয়োজন শান্তি, প্রশান্তি, স্থিতি অবস্থার। এ জন্য উন্মুখ হয়ে রয়েছে মুসলিম জাহান।

রাজধানী আঙ্কারায় বৃহস্পতিবার এক ইফতার মাহফিলে এরদোগান বলেন, ‘সিরিয়ার মতোই স্বৈরাচারী শাসকরা তাদের ক্ষমতা রক্ষা করার জন্য কোনো নিয়ম ও নৈতিকতার ধার ধরে না, এরা নিজেদের দেশকে ধ্বংসস্তুপে পরিণত করতে পারেন। অথচ মুসলিমরা আজ বিশ্ব শান্তি, প্রশান্তি, স্থির অবস্থার জন্য উন্মুখ হয়ে রয়েছে।’

২০১১ সালে বাশার সরকার গণতন্ত্রকামী প্রতিবাদকারীদের বিক্ষোভের মুখে পড়ার পর এক ধ্বংসাত্মক গৃহযুদ্ধে স্থবির হয়ে গেছে প্রাচীন সভ্যতার দেশ সিরিয়া। এ যুদ্ধে কয়েক লাখ মানুষ নিহত হয়েছে এবং ১০ লাখেরও বেশি লোক বিতাড়িত হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের কর্মকর্তারা। এরদোগান জোর দিয়ে বলেন, ইসলামী বিশ্বের হতাশাজনক অবস্থার জন্য যারা দায়ী তাদের প্রথম দলটি হলো মুসলমানরাই। ইয়ানি সাফাক।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর