মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাচের সঙ্গে ‘কুরআনের আয়াত’ আবৃত্তি করে বিতর্কে সৌদি গায়িকা (ভিডিও)

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি বংশোদ্ভূত গায়িকা রোটানা তারাবজৌনি নাচের সঙ্গে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআনের আয়াত আবৃত্তি করে ব্যাপক সমাচলোনার মুখে পড়েছেন। মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়, রোটানা যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে একটি অনুষ্ঠানে নাচ প্রদর্শন করার পর সুরা ফাতিহার আয়াত আবৃত্তি করেন।

কয়েক বছর আগে নিজের ক্যারিয়ারের উন্নতির জন্য সৌদি আরব ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান রোটানা। এর আগে তিনি সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি আরামকোতে মিডিয়া রিলেশন অফিসার হিসেবে কাজ করতেন। তবে যুক্তরাষ্ট্রে যাওয়ার পরও নিজ জন্মভূমির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন তিনি। সম্প্রতি রোটানাকে বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় অন্তর্ভূক্ত করে বিবিসি।

তার ওই ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রতিবাদ জানিয়ে কমেন্ট করছেন অনেকেই। মিমি নামের একটি টুইটার অ্যাকাউন্টে নাচের ভিডিওটি শেয়ার করে লেখা হয়, ‘একেবারেই বিরক্তিকর। এটা আমাদের পবিত্র কুরআন, শব্দগুলো নবী মুহাম্মদ (সা.) কাছে আল্লাহ পাঠিয়েছেন।

এটা নাচ ও গান গাওয়ার মতো কিছু না। আমাদের ধর্ম আপনার জন্য কোনো বোহো (বোহেমিয়ান) ফ্যাশান না। খুবই হতাশাজনক, বিশেষ করে পবিত্র রমজান মাসে।’

https://twitter.com/i/status/1128260337764118528

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক