,

এবার সৌদি বিমানবন্দরে ড্রোন হামলা

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ মক্কা ও জেদ্দা নগরী লক্ষ্য করে ব্যালাস্টিক মিসাইল ছোড়ার পর এবার সৌদি আরবের জিজান বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। রোববার ইয়েমেন সীমান্ত থেকে কাছে অবস্থিত এ বিমানবন্দরে হামলা চালানো হয়। গোষ্ঠীটির নিজস্ব আল-মাসিরাহ টিভির বরাত দিয়ে এ খবর দিয়েছে আল-জাজিরা।

তবে সৌদি কর্তৃপক্ষ বা ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে চার বছর ধরে লড়াই করা সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী হামলায় আক্রান্ত হওয়ার ব্যাপারে কোনো তথ্য নিশ্চিত করেনি। গত দুই সপ্তাহ ধরে সৌদি আরবের শহরগুলোতে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা।

গত সপ্তাহে ইরানি মদদপুষ্ট ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবে ২টি ব্যালাস্টিক মিসাইল ছুড়লে একটি জেদ্দার রেড সি পোর্টের কাছে, মক্কা অভিমুখী অপর মিসাইলটি মক্কার ৫০ কিলোমিটার দূরে তায়েফে ভূপাতিত করে সৌদি এয়ার ডিফেন্স ফোর্সেস। এর আগে সৌদি আরবের দুটি পাম্পিং স্টেশনে সশস্ত্র ড্রোনের মাধ্যমে হামলা চালিয়েছিল হুতি বিদ্রোহীরা।

এ হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের সবচেয়ে বড় তেল সরবরাহকারী প্রতিষ্ঠান আরমাকো তেল সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে। এ ছাড়া পাম্পিং স্টেশনে হামলার মাধ্যমে সৌদি আরবে হুতি বিদ্রোহীরা তাদের সামরিক অভিযান শুরু করেছে বলে দাবি করেছে। আগামীতে তিন শতাধিক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালানো হবে বলেও হুমকি দিয়েছে তারা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর