মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লিতে যাত্রা বিরতির পরিকল্পনা প্রধানমন্ত্রীর, মোদির সঙ্গে দেখা করেই জাপান যাবেন

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড-তিন দেশ সফর শেষে ঢাকা ফেরার পথে ভারতের নয়াদিল্লিতে যাত্রা বিরতি করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিকল্পনা অনুযায়ী হেলসিংকি থেকে ৮ জুন স্থানীয় সময় ভোর ছয়টা নাগাদ নয়াদিল্লি পৌঁছবেন এবং ওই দিন সন্ধ্যা ছয়টার পর ঢাকার উদ্দেশে দিল্লি ত্যাগ করবেন।

এই ১২ ঘণ্টার যাত্রা বিরতিকালে শেখ হাসিনার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাত্সহ আরো কর্মসূচি থাকতে পারে। এটা কোনো দ্বিপাক্ষিক সফর নয়, এই যাত্রা বিরতিকে দুই প্রধানমন্ত্রীর মধ্যে ‘গুড উইল এক্সচেঞ্জ’ বলে অভিহিত করেছেন উচ্চ পর্যায়ের একটি কূটনৈতিক সূত্র।

গত ২৩ মে লোকসভা অভাবনীয় সাফল্যের পর টেলিফোনে নরেন্দ্র মোদিকে উষ্ণ অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন দুই নেতা ঢাকা ও দিল্লির সম্পর্ক অনন্য উচ্চতায় নিতে একমত হন।

কূটনৈতিক সূত্র জানায়, প্রধানমন্ত্রীর যাত্রা বিরতি, নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতসহ সংক্ষিপ্ত সফরসূচি নিয়ে প্রস্তুতিমূলক কাজ শুরু করেছেন ঢাকা ও নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রস্তাবও পাঠানো হয়েছে।

আগামী ৩০ মে নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্র আ ক ম মোজাম্মেল হক বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সময় জাপান সফরে থাকবেন। কাকতালীয়ভাবে ২০১৪ সালেও নরেন্দ্র মোদির শপথের দিন প্রধানমন্ত্রী জাপানে ছিলেন। তাই ফিনল্যান্ড থেকে ফেরার পথে দিল্লিতে ১২ ঘণ্টার যাত্রাবিরতির এই পরিকল্পনা নেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক