মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেলেন মোদি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দ্বিতীয় মেয়াদে নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ভারতের লোকসভা নির্বাচনে বিশাল ব্যবধানে জয়লাভের পর ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র নেতৃত্বাধীন ক্ষমতাসীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)-র নবনির্বাচিত সংসদ সদস্যরা শনিবার মোদিকে এনডিএ’র নেতা হিসেবে নির্বাচিত করার পরপরই এ নিয়োগ দেয়া হয়। খবর ইউএনবির।

নয়াদিল্লিতে সংসদ সদস্যদের সঙ্গে এক বৈঠকে মোদিকে সর্বসম্মতিক্রমে এনডিএ’র নেতা হিসেবে ঘোষণা করেন বিজেপি সভাপতি অমিত শাহ। শনিবার মোদি ও তার জোটের কয়েকজন নেতা রাষ্ট্রপতি ভবনে কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করেন। মোদির সঙ্গে সাক্ষাতের কথা টুইটারে জানিয়েছেন রামনাথ কোবিন্দ।

রাষ্ট্রপতির সরকারি টুইটার অ্যাকাউন্ট থেকে বলা হয়, বিজেপির সংসদীয় দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বেছে নেয়া হয়েছে- সেই চিঠি রাষ্ট্রপতির কাছে জমা পড়েছে। এছাড়া এনডিএ’র সমর্থনের চিঠিও পেয়েছেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে গণমাধ্যমকে মোদি জানান, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে সরকার গঠনের কথা জানিয়েছেন তিনি। তাকে রাষ্ট্রপতি বলেছেন, এরপর যা যা করার আছে সেগুলো ঠিক করে তাকে জানিয়ে দিতে। প্রথা অনুযায়ী, মন্ত্রিসভার সদস্যদের নাম ঠিক করে জানিয়ে দিতে হবে রাষ্ট্রপতিকে।
এর আগে বিজেপি সভাপতি অমিত শাহ দেখা করে রাষ্ট্রপতিকে জানান, দলের সাংসদরা নরেন্দ্র মোদিকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। বিষয়টি লিখিত আকারেও জানিয়ে দেন অমিত।

গণমাধ্যমের খবর অনুযায়ী, আগামী বৃহস্পতিবার মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ পড়াতে পারেন রাষ্ট্রপতি। নির্বাচন কমিশন ঘোষণা করেছে, ভারতের সংসদে নিম্নকক্ষ লোকসভার ৫৪২ আসনের মধ্যে ৩০৩টিতে জিতেছে বিজেপি। ফলে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে টানা দ্বিতীয়বারের মতো ১৩০ কোটি জনসংখ্যার দেশটির নেতৃত্ব দিতে চলেছেন মোদি।

বিজেপির অন্যতম প্রতিদ্বন্দ্বী রাহুল গান্ধী নেতৃত্বাধীন কংগ্রেস ৫২টি আসনে জিতেছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ২২টি আসনে জিতেছে।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত মোট সাত ধাপে দীর্ঘ ছয় সপ্তাহব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সারাদেশে মোট ভোটার ছিল প্রায় ৯০ কোটি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক