,

রোগীর পেট থেকে বেরুলো ছুরি, চামচ ও স্ক্রু ড্রাইভার!

news-image

নিউজ ডেস্ক।। ভারতের লাল বাহাদুর শাস্ত্রী হাসপাতালে এক রোগীর পেট থেকে কয়েকটি চামচ, স্ক্রু ড্রাইভার ও একটি ছুরি বের করেছে কর্তব্যরত চিকিৎসক। ৩৫ বছর বয়সী ওই ব্যক্তি পেটের ব্যথা নিয়ে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ডাক্তাররা অপারেশন চালিয়ে তার পেট থেকে উদ্ধার করেছে ১টি ছুরি, ৮টি চামচ, ২টি স্ক্রু ড্রাইভার ও একটি স্টিলের বার। এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

খবরে বলা হয়, ওই ব্যক্তি ম্যান্ডির সুন্দারনগর এলাকার বাসিন্দা। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি মানসিক ভারসাম্যহীন। ঘটনার দিন গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। ডাক্তাররা তার অবস্থা দেখে তাৎক্ষণিকভাবে অপারেশন থিয়েটারে নিয়ে যান। এক্স-রে-তে পেটের মধ্যে চামচ, ছুরি ও স্টিল বার দেখতে পেয়ে তারা তাজ্জব বনে যান।

এ নিয়ে ডাক্তার সুরাজ ভারদওয়াজ বলেন, ওই রোগীকে বিকাল ৩টার সময় নিয়ে আসা হয়। তার পরিবারের সদস্যরা বলছিলেন, ৩ দিন আগে ওই ব্যক্তি একটি ছুরি খেয়ে ফেলেছে। আমরা তখন সপষ্ট দেখতে পাচ্ছিলাম তার পেটে ছুরির ফলাটা উঁচু হয়ে আছে। যখন আমরা অপারেশন করলাম তখন সেখান থেকে ছুরি ছাড়াও আরো অনেক ধাতব জিনিস উদ্ধার করা হলো। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

এ জাতীয় আরও খবর

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস