মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোদি জিততেই ত্রস্ত দাউদ ইব্রাহীম, পাক গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক ডনের

news-image

ডেস্ক রিপোর্ট।। ভারতে নির্বাচনের আগেই মাসুদ আজহার ইস্যুতে বড়সড় সাফল্য পেয়েছে কেন্দ্রের বিদায়ী মোদি সরকার। জঙ্গিনেতার মাথার উপর থেকে হাত তুলে নিয়েছে চীন। ফলে জাতিসংঘের নির্দেশে এখন আন্তর্জাতিক জঙ্গির তকমা লেগেছে মাসুদের গায়ে। এদিকে দ্বিতীয়বারের জন্য দিল্লির মসনদে বসতে চলেছেন নরেন্দ্র মোদি। মাসুদের পর তবে এবার কি দাউদের পালা? সূত্রের খবর, বর্তমানে এই চিন্তাই নাকি তাড়িয়ে বেড়াচ্ছে এই আন্ডারওয়ার্ল্ড ডনকে। সেজন্যই নাকি সদ্যই পাক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানে ঘাপটি মেরে থাকা দাউদ। এবং সম্পূর্ণ বৈঠকে নাকি মোদির দ্বিতীয়বার ফিরে আসা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে সে। সংবাদ প্রতিদিন

আন্তর্জাতিক মঞ্চে মোদী সরকার অভিযোগ করেছে যে, হাফিজ সইদ, মাসুদ আজহার, দাউদের মতো সন্ত্রাসবাদী ও আন্ডারওয়ার্ল্ড ডনদের জায়গা দিচ্ছে পাকিস্তান। সন্ত্রাসীদের স্বর্গরাজ্য পরিণত হয়েছে পাকিস্তান। পাক সেনা ও গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের মদতে ভারতবিরোধী কাজ করে চলেছে জঙ্গিগোষ্ঠীগুলি। এই দাবির স্বপক্ষে আন্তর্জাতিক মহলে একাধিক দাবিও পেশ করেছে ভারত। এমনকী, গত পাঁচ বছরে দু’বার পাকিস্তানে ঢুকে জঙ্গিঘাঁটি ধ্বংস করে এসেছে ভারতীয় সেনা।

ওয়াকিবহাল মহলের মতে, জঙ্গিবাদের বিরুদ্ধে বিদায়ী মোদি সরকার যে কঠোর পদক্ষেপ নিয়েছে, তাতে যথেষ্ট আতঙ্কিত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ। এবং সেকারণেই নিরাপত্তার খাতিরে পাক গোয়েন্দা সংস্থার সঙ্গে দাউদ বৈঠক করেছে। সূত্রের খবর, বৈঠকে পাক গোয়েন্দা সংস্থার কাছে আরও বেশি নিরাপত্তা দাবি করেছে ডি কোম্পানির অধিপতি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক