,

টানা অবরোধের কবলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর

akaura trackনিজস্ব প্রতিবেদক : বিএনপির  ডাকা টানা অবরোধের ফলে কার্যক্রম ঝিমিয়ে পড়ছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর। কমে যাচ্ছে বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি। আমদানি রপ্তানি কমে যাওয়ার কারন হিসেবে স্থল বন্দরের ব্যবসায়ী ও কাস্টমস কর্তৃপক্ষ দায়ি করছেন হরতাল ও অবরোধকে। পাশপাশি রপ্তানিযোগ্য পন্যবাহী যানবাহন যাতে অবরোধ মুক্ত রখা হয় এবং পুলিশি প্রটোকলের মাধ্যমে আমদানি-রপ্তানি কার্যক্রমে নিয়োজিত মালামাল পরিবহন করার দাবী জানিয়েছেন তারা।
জানাযায় ভারতের পূর্ব ৭টি রাজ্যে প্রবেশের অন্যতম দ্বার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। ১৯৯৪ সালে চালু হয় দেশের দ্বিতীয় এই স্থল বন্দরটি। এই স্থলবন্দর দিয়ে প্রতিদিন মাছ, পাথর, সিমেন্ট, ইট, বালি, শুটকী, প্লাষ্টিক সামগ্রী, তুলাসহ প্রায় ৪২ টি বাংলাদেশী পণ্য ভারতে রপ্তানি হয়। এ বন্দর দিয়ে পণ্য রপ্তানী করে প্রতিদিন কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় করে বাংলাদেশ। বিএনপির ডাকা টানা অবরোধে কারনে দিনে দিনে আমদানি ও রপ্তানি আয় কমে যাচ্ছে। আগে প্রতিদিন এই বন্দর দিয়ে যেখানে ২শ থেকে ৩শ ট্রাক পণ্য রপ্তানি হত। এখন সেখানে পণ্য রপ্তানি হচ্ছে প্রতিদিন ৮০ থেকে ১শ ট্রাক পন্য। এই পণ্য রপ্তানী কমে যাওয়ার কারণে ট্রাক চালকরা পড়েছের বিপাকে। জীবনের ঝুকি নিয়ে তাদের চলতে হচ্ছে রাস্তায়।
এদিকে রপ্তানি কমে যাওয়ার পেছনে টানা অবরোধকে দায়ী করছেন স্থানীয় ব্যবসায়িরা। আর এতে করে তারা পড়ছেন লোকসানে। আমদানিও রপ্তানি আয় বাড়াতে ব্যবসায়ীরা সরকারকে পুলিশি নিরাপত্তার মাধ্যমে পণ্য পরিবহনের দাবি জানিয়েছেন।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানি কারক সমিতির সাধারণ সম্পাদক মো.মনির হোসেন বাবুল জানান আখাউড়া স্থল বন্দর দিয়ে ভারতের উত্তর-পূর্ব ৭ রাজ্যে আমাদের দেশের পন্য রপ্তানি হচ্ছে। টানা অবরোধে অচল হয়ে পড়েছে আখাউড়া স্থল বন্দর।
আখাউড়া স্থল বন্দরের সহকারি কমিশনার (শুল্ক) নিতীশ বিশ্বাস বলেন অবরোধে কারণে আমদানি ও রপ্তানি আয় কমে যাওয়ার বিষয়টি তিনি স্বীকার করে বলেন অবরোধের প্রভাব পড়েছে এই বন্দরে। এতে করে আমাদের রপ্তানি অনেক কমে যাচ্ছে।
দেশের দ্বিতীয় রপ্তানিমুখী আখাউড়া স্থল বন্দরের আমদানি ও রপ্তানি আয় বাড়াতে পন্যবাহী মালামাল অবরোধের আওতার বাহিরে রাখার দাবী জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা।  পাশপাশি এ ব্যাপারে রাজনৈতিক দল গুলোর সু- দৃষ্টি কামনা করছেন তারা।

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ