মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নায়িকা পূর্ণিমাকে পেয়ে দারুণ খুশি বৃদ্ধাশ্রমের মায়েরা

news-image

পূর্ণিমা সম্প্রতি হাজির হয়েছিলেন রাজধানীর একটি বৃদ্ধাশ্রমে। তাকে পেয়ে দারুণ খুশি হয়েছেন সেখানে থাকা মায়েরা। শনিবার সকালে নায়িকা নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় একগুচ্ছ ছবির সেই অ্যালবাম প্রকাশ করেন।

সেখানে বৃদ্ধাশ্রমের নানা মুহূর্ত উঠে এসেছে। তার ভক্তরাও অ্যালবামটি শেয়ার করছেন। মন্তব্যের ঘরে তার প্রশংসা করে লিখেছেন অনেকে। জানা গেছে, রাজধানীর উত্তরখানের আপন নিবাস বৃদ্ধাশ্রমে গিয়ে সেখানে থাকা মায়েদের সঙ্গে অনেকটা সময় কাটান। তারা এই নায়িকাকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন। পূর্ণিমাও নিজেকে সামলাতে পারেননি। মৈনারটেকের ওই বৃদ্ধাশ্রমের নামফলকের সামনে দাঁড়িয়ে তোলা ছবিও শেয়ার করেন পূর্ণিমা।

সেখানে দেখা যায়, প্রবীণদের সহযোগিতায় সবার সাহায্য চাওয়া হয়েছে। তবে বৃদ্ধাশ্রমে সময় কাটানো নিয়ে এই নায়িকা কোনো বক্তব্য পাওয়া যায়নি। অনেক দিন সিনেমায় দেখা না গেলেও নিয়মিত বিজ্ঞাপন ও সঞ্চালনা করে যাচ্ছেন পূর্ণিমা। বিশেষ উপলক্ষে নাটকেও দেখা মেলে। গত বছরের শেষ দিকে নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘জ্যাম’ ও ‘গাঙচিল’ সিনেমার জন্য ক্যামেরার সামনে দাঁড়ান। এর মধ্যে প্রথমটির কাজ পুরোপুরি শেষ।

অন্যদিকে দৃশ্যায়নের সময় পূর্ণিমা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করায় থমকে যায় দ্বিতীয় ছবিটির কাজ। ‘গাঙচিল’ নির্মিত হচ্ছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরে একই নামের উপন্যাস অবলম্বনে। এই ছবির পূর্ণিমার বিপরীতে আছেন ফেরদৌস। অন্যটিতে আছেন আরিফিন শুভ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক