মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভয়াবহ আগুন থেকে দুই ছাত্রীর জীবন বাঁচানো এক হিরো

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের গুজরাটের একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। ভয়াবহ আগুনে নিজের জীবন বাজি রেখে দুই ছাত্রীর জীবন বাঁচিয়েছেন এক ব্যক্তি। সামাজিক মাধ্যমে তাকে হিরো বলে ডাকা হচ্ছে।

রাজ্যের সুরাটের সারথানা এলাকার একটি কোচিং সেন্টারে শুক্রবার বিকালের দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একটি বহুতল ভবনের তিন এবং চারতলায় ওই কোচিং সেন্টার ছিল। নিহতদের মধ্যে অধিকাংশই ওই কোচিংয়ের শিক্ষার্থী।

আগুনে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, ভয়াবহ আগুন থেকে দু’জন ছাত্রীকে উদ্ধার করছেন এক সাহসী তরুণ। এই ঘটনায় কেতান জোরাওয়াদিয়া সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছেন। সবাই তার ব্যাপক প্রশংসা করছেন।

যে ভবনটিতে আগুন লেগেছে সেটি বাণিজ্যিক এবং আবাসিক। আহতদের উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন লাগার পরপরই ভবনের আশপাশের ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়া শুরু হয়।

https://twitter.com/Hiteshpandya21/status/1131894886557310976

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক