মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভেনেজুয়েলায় কারাগারে দাঙ্গা : ২৩ জন নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলার কারাগারে কারাবন্দি ও নিরাপত্তারক্ষীদের মধ্যে দাঙ্গায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন বলে কারাবন্দিদের মানবাধিকার সংস্থা জানিয়েছে।

শুক্রবার ভেনেজুয়েলার পোর্টটুগেসা রাজ্যের জেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১৪ জন কারারক্ষী আহত হয়েছেন। খবর ডেইলি সাবাহ ও দ্য নিউইয়র্ক টাইমসের।

ওই জেলটি রাজধানী কারাকাস থেকে ২২০ মাইল দূরে অবস্থিত। জেলটির ধারণক্ষমতা ২৫০ জন হলেও সেখানে ৫৪০ জন বন্দিকে গাদাগাদি অবস্থায় রাখা হয়েছিল।

ভেনেজুয়েলার কারা পর্যবেক্ষক হামবার্তো প্রাডো বলেন, এ সংঘর্ষের ঘটনায় ১৮ জন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। এছাড়া কারাগারে বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

তবে ভেনেজুয়েলা কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

২০১৭ সাল থেকে পৃথক তিনটি দাঙ্গায় ভেনেজুয়েলায় ১৩০ জন বন্দির মৃত্যুর ঘটনা ঘটেছে।

দেশটির অন্তত ৩০টি কারাগার ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এসব জেলে বন্দির সংখ্যা আনুপাতিক হারে বেশি। এছাড়া মাদক ও অস্ত্র সরবরাহ হয়ে থাকে নিয়মিত।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক