,

জরুরি বৈঠক ডেকেছেন মমতা

news-image

আন্তর্জাতিক ডেস্ক ।।  ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। পশ্চিমবঙ্গেও ভালো ফল করেছে তারা। সেখানে পূর্বের সব রেকর্ড ভেঙে তৃণমূলের কাছাকাছি আসন পেয়েছে বিজেপি।

লোকসভার ফলাফলে পশ্চিমবঙ্গে বিজেপির চেয়ে এগিয়ে থাকলেও তৃণমূলের অবস্থান সন্তোষজনক নয়। নির্বাচনের ফল প্রকাশের পর যদিও এ কথা স্বীকার করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তবে তিনি শাসক দলকে অভিনন্দন জানিয়েছেন এবং একই সঙ্গে এটা বলেছেন যে, সব পরাজয়ই ব্যর্থতা নয়।

এদিকে শনিবার এক জরুরি বৈঠক ডেকেছেন মমতা। আগামীকাল দলের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করবেন তিনি। পশ্চিমবঙ্গের ৪২টি আসনের ১৮টিই গেছে বিজেপির দখলে। অপরদিকে তৃণমূলের আসন ২২টি। ফলে সেখানে কার্যত শাসকদল তৃণমূলের প্রতিদ্বন্দ্বী এখন বিজেপি। বাঁকুড়াসহ একাধিক আসনে তৃণমূল প্রার্থীদের হারের জের ধরেই জরুরি বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন মমতা।

আগামিকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের হরীশ চ্যাটার্জী স্ট্রিটের বাড়িতে ওই বৈঠকে উপস্থিত থাকবেন জয়ী ও পরাজিত প্রার্থীরা। এছাড়াও উপস্থিত থাকবেন দলের জেলা পর্যবেক্ষকরাও। সেখানে ২০২০ সালের পৌরসভা নির্বাচনের কার্যনীতি নিয়ে আলোচনা করতে পারেন মমতা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর