মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ মাতাতে আসছে সুপার হিরো সাকিবের ৫ নায়িকা

news-image

বিনোদন ডেস্ক।। ঈদে রূপালী পর্দায় ঝড় তুলবেন আলোচিত ৫ নায়িকা। তারা হলেন, শবনম বুবলী, ইয়ামীন হক ববি, শম্পা, স্পর্শিয়া এবং কলকাতার নেহা। ঈদে মুক্তির জন্য প্রায় চূড়ান্ত ছবিগুলো হলো- সাকিব সনেটের ‘নোলক’, নাসিম সাইনিকের ‘গোয়েন্দাগিরি’, অনন্য মামুনের ‘আবার বসন্ত’ শাকিব খানের ‘পাসওয়ার্ড’ এবং উত্তম আকাশের ‘প্রেম চোর’।

নোলকের নায়িকা হলেন ববি, গোয়েন্দাগিরিতে আছেন শম্পা হাসনাইন, আবার বসন্তে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া, পাসওয়ার্ডে আছেন বুবলী এবং প্রেম চোরের নায়িকা হয়ে এসেছেন কলকাতা থেকে নেহা আমানদীপ।

এদিকে সাকিব সনেটের ‘নোলক’ আইনি জটিলতায় পড়লেও সনেটের কথায় ছবিটি সেন্সর ছাড়পত্র আগেই পেয়ে গেছে। আইনি লড়াইয়ে আমিই জিতব বলে বিশ্বাস। তাই ঈদে নোলক মুক্তি পেতে যাচ্ছে এটিই চূড়ান্ত। ছবির নায়িকা ববিরও একই প্রত্যাশা।

‘গোয়েন্দাগিরি’ ছবির নির্মাতা নাসিম সাইনিক গত ১৭ মে এফডিসিতে সংবাদ সম্মেলন করে ঘোষণা দেন ঈদেই তার ছবিটি মুক্তি পাচ্ছে। এই রহস্যধর্মী গল্পের ছবিটি সিনেমা হল নয়, সিনেপ্লেক্সেই মুক্তি পাবে। ছবির নায়িকা শম্পা বলেন, ঈদে নিজের ছবি মুক্তি পাওয়াটা সত্যিই আনন্দের। আমারও খুব খুশি লাগছে। আশা করছি উৎসবের ঈদে সবাই সিনেপ্লেক্সে গিয়ে ছবিটি উপভোগ করবেন। আশা করি কেউ নিরাশ হবেন না।

অনন্য মামুন জানান তার আবার বসন্ত ইতিমধ্যে সেন্সর বোর্ডের গন্ডি পার করেছে। ঈদে এটি মুক্তির জন্য এখন পুরোপুরি প্রস্তুত। এ ছবির নায়িকা স্পর্শিয়াও ঈদে তার অভিনীত ছবি মুক্তি পাচ্ছে বলে খুবই উচ্ছ্বসিত। তার কথায় বিশেষ দিনে কোনো ছবি মুক্তি মানেই বিশেষ আনন্দ। মানে আনন্দ লাগার মতো একটি মুহূর্ত। এই আনন্দ মিস করতে চাই না। শাকিব খানের পাসওয়ার্ড মুক্তির জন্য প্রস্তুত। তুরস্ক থেকে গানের চিত্রায়ণ করে গতকাল দেশে ফিরেছেন শাকিব-বুবলী।

এখন ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়ার পালা। ছবির নায়িকা বুবলীর এ পর্যন্ত সব ছবিই ঈদে মুক্তি পেয়েছে। তাই তাকে উৎসবের নায়িকা বলা হয়। এতে নতুন করে তার প্রকাশ করার মতো কোনো অনুভূতি নেই। উত্তম আকাশের ‘প্রেম চোর’ ছবিটি ২১ মে সেন্সর বোর্ডে জমা পড়েছে।

সব ঠিক থাকলে ঈদে ছবিটি মুক্তি পেতে পারে বলে জানান তিনি। এ ছবির নায়িকা কলকাতার নেহা জানান, বাংলাদেশে ঈদ উৎসবে আমার ছবি মুক্তি পাবে। মানে ওপার বাংলার দর্শক আনন্দের দিনে আমাকে দেখতে পাবে। এর চেয়ে বড় আনন্দের বিষয় আর কি হতে পারে।

এদিকে, চলচ্চিত্র প্রযোজক সমিতি সূত্রে জানা গেছে, ঈদে মুক্তির জন্য এখন পর্যন্ত একটি মাত্র ছবির আবেদন জমা পড়েছে সমিতিতে। এই ছবিটি হলো সাকিব সনেটের ‘নোলক’। প্রযোজক সমিতির কর্মকর্তা সৌমেন্দ্র বাবু বলেন, ঈদের আগের দিন পর্যন্ত আবেদন জমা দেওয়া যায়। সে ক্ষেত্রে অবশ্যই আরও অনেক নির্মাতা ঈদে ছবি মুক্তির জন্য আবেদন করতে পারে। উৎস: আলোকিত বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক