মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে কোনো দলই ভোটারদের ভুল পথে নিয়ে যেতে পারবে না : মোদি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে জনগণের ম্যান্ডেট পাওয়ার পর হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদি বলেছেন, ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে কোনো দলই ভোটারদের ভুল পথে নিয়ে যেতে পারবে না।-খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের

বৃহস্পতিবার সন্ধ্যায় সপ্তদশ লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোটের বিপুল জয়ের পর দলীয় কার্যালয়ে উচ্ছ্বসিত সমর্থক ও কর্মীদের সামনে দেয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এসময় বিজেপি সভাপতি অমিত শাহ ও অন্যান্য নেতৃবৃন্দও সেখানে উপস্থিত ছিলেন। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে সমর্থকদের মোদি বলেন, মেঘেদের দেবতারাও আজ আমাদের উদযাপনে শামিল হয়েছেন।

তিনি বলেন, যদি আজ কেউ বিজয়ী হয়ে থাকেন, তবে সেটা জনগণ ও গণতন্ত্র। আমরা কাঁধে কাঁধ রেখে কাজ করে যেতে চাই।

বিজেপি প্রধান অমিত শাহ বলেন, তার দলকে ব্যাপক ম্যান্ডেটের মাধ্যমে বর্ণপ্রথা ও অপরাজনীতির কবর দেয়া হয়েছে।

সাত ধাপের দীর্ঘ ভোটগ্রহণ প্রক্রিয়ার পর বুথ ফেরত জরিপের ফলাফলকে বিরোধীরা পাত্তা না দিলেও ভারতের মসনদে থাকছেন নরেন্দ্র মোদী এবং আরও শক্তিশালী হয়ে।

বিতর্কিত নানা অধ্যায় ছাপিয়ে নিজেকে চায়েওয়ালা পরিচয় দিয়ে পাঁচ বছর আগে ভোটের লড়াইয়ে জিতে দিল্লির মসনদে বসেছিলেন মোদী।

এবার ভোটের আগে শাসক পরিচয়ের পরিবর্তে নিজেকে চৌকিদার হিসেবে তুলে ধরেছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক