মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অনায়াসে তিন টন বিমান টেনে নিয়ে গেল রোবট কুকুর (ভিডিওসহ)

news-image

গত কয়েক বছরে রোবটের অনেক অগ্রগতি হয়েছে। অভ্যর্থনা জানানোর পাশাপাশি বিভিন্ন রেস্তোরাঁয় টুকটাক কাজে সহায়তা করার খবর আগেই পাওয়া গেছে। বর্তমানে সিঁড়ি বেয়ে ওঠানোর পাশাপাশি রোবটকে দিয়ে পরিশ্রম করাতেও সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা।

এবার ইতালির একদল গবেষণক দেখিয়েছেন, ছোট এক রোবট কুকুরকে দিয়ে তিন টন ওজনের বিমান টেনে নিয়ে যেতে। ভিডিওতে দেখা যায়, হাইকিউরিয়াল নামের ওই রোবট কুকুর ইতালির জেনেভা এয়ারপোর্টে পিগ্গিও পি১৮০ আভানতি নামক বিমান অনায়াসে টেনে নিয়ে যাচ্ছে।

জানা গেছে, ছোট আকৃতির ওই রোবট কুকুর ছোট আকুতির বিমানগুলো ৩৩ ফুুট পর্যন্ত টেনে নিয়ে যেতে সক্ষম। গবেষকরা একজন ক্লদিও সেমিনি বলছেন, বিমানটি টেনে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে তারা রোবটের ক্ষমতা, শক্তি এবং ডিজাইন প্রদর্শন করতে সক্ষম হয়েছেন।

গবেষকরা বলছেন, এই রোবটের ডিজাইন আরো উন্নত করে কৃষি, দুর্যোগ মোকাবিলাসহ বিভিন্ন কাজে লাগাতে চান। এছাড়া সে দেশের দমকল বাহিনীর সহায়তায় রোবটের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন তারা।

গবেষকদের প্রত্যাশা, মানুষ যে কোনো ধরনের দুর্যোগে পড়লে রোবটের সহায়তায় যেন বিপদ থেকে মুক্ত করা যায়, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তারা। এতে সফল হওয়ার প্রত্যাশাও করছেন গবেষকরা। দেখুন সেই ভিডিও….

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক