মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশঙ্কা ভুল প্রমাণ করে জিতলেন দেব

news-image

ভারতের লোকসভা নির্বাচনে টালিগঞ্জের শীর্ষ নায়ক দীপক অধিকারী (‌দেব)‌ ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে বিজয়ী হয়েছেন। পরাজিত হয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি’‌র ভারতী ঘোষ। এখানে ভারতী ঘোষ জিততে বহু নাটক করেছিলেন বলে কালের কণ্ঠের কলকাতা প্রতিনিধি স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান। তারপরও দেবের কাছে ৪০ হাজারের বেশি ভোটে হেরে গিয়েছেন।

দেবের প্রাপ্ত ভোট ৭ লাখ ১৭ হাজার ৯৫৯। অন্যদিকে ভারতী ঘোষ ৬ লাখ ৯ হাজার ৯৮৬ ভোট পেয়েছেন। ব্যবধান ১ লাখ ৭ হাজার ৯৬৩। অবশ্য ভারতী ঘোষের এতো সংখ্যক ভোটপ্রাপ্তিতেও অনেকে বিস্ময় প্রকাশ করছেন।

একসময়ের দাপুটে আইপিএস অফিসার এখন পরাজিত সৈনিক বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা অন্যদিকে দ্বিগুণ মার্জিন নিয়ে ফের সাংসদ হলেন অভিষেক ব্যানার্জি। তিনি মোট ভোট পেয়েছেন ৪ লাখ ৮৩ হাজার ৪২৪ ভোট।

এখানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপি’‌র নীলাঞ্জন রায়। তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন মোট ২ লাখ ৪৭ হাজার ১০০ ভোট পেয়ে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো এখানে অত্যন্ত কম ভোট পেয়েছেন সিপিএম প্রার্থী ডা:‌ ফুয়াদ হালিম।

মাত্র ৫৩ হাজার ৮৫৭ ভোট পেয়েছেন তিনি। যা লোকসভা নির্বাচনের নিরিখে অত্যন্ত কম। তিনি তৃতীয় স্থানে রয়েছেন। আর তৃণমূলের সঙ্গে বিজেপি’‌র প্রার্থীর ভোটের ব্যবধান ২ লাখ ৩৭ হাজার ৯৬টি। এদিকে ভোট গণনার সময় সকালের দিকে দেবের প্রাপ্ত ভোট ছিল কম, এগিয়ে ছিলেন ভারতীয়। ভক্তদের মধ্যে এসময় চূড়ান্ত উৎকণ্ঠা তৈরি হয়।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক