,

মিঠুনের ছেলে এখন সিনেমার ‘ব্যাডবয়’

news-image

বাঙালি অভিনেতা মিঠুন চক্রবর্তীর ছেলে নমশী বলিউডে পা রাখতে যাচ্ছেন। ‘ব্যাডবয়’ নামের সিনেমাটি পরিচালনা করছেন রাজকুমার সন্তোষী। একই সিনেমায় আরও অভিষেক হচ্ছে প্রযোজক সাজিদ কুরেশির ছেলে আমরিন কুরেশির।

সাজিদ কুরেশি জানান, সিনেমাটিতে চুক্তিবদ্ধ হওয়ার আগে নমশী ও আমরিন একাধিক অডিশনে অংশ নিয়েছেন। এরপর তাদের চূড়ান্ত করা হয়। বর্তমানে দুজনেই প্রশিক্ষণ নিচ্ছেন।  তিনি আরও জানান, মিঠুন চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র থাকাকালে নমশী চুক্তিবদ্ধ হন। তিনি ফিরে এসে চিত্রনাট্য নিয়ে আলোচনা করেন।

ছবির গল্প ফাঁস না করে কিছু ইঙ্গিত দেন পরিচালক। ‘ব্যাডবয়’ শহীদ কাপুর-ইলিয়েনা ডি ক্রুজ অভিনীত ‘ফাটা পোস্টার নিখলা হিরো’ ও রণবীর কাপুর-ক্যাটরিনা কাইফের ‘আজব প্রেম কি গজব কাহানি’ ঘরানার সিনেমা হবে। এর আগে ভাই মহাকাশীর সহকারী পরিচালক হিসেবে একটি ছবিতে কাজ করেন নমশী।

মিঠুনের আরেক ছেলে মিমো একটি বাংলা ও বেশ কিছু হিন্দি সিনেমায় অভিনয় করেছেন। তবে তেমন একটা সফলতা পাননি। তাকে সামনে দেখা যাবে কঙ্গনা রনৌত ও রাজকুমার রাও অভিনীত ‘মেন্টাল হ্যায় ক্যায়া!’ সিনেমায়। এদিকে সামনে মিঠুনকে দেখা যাবে ‘ভুতিয়াপা’ সিনেমায়। তাকে সর্বশেষ দেখা গেছে ‘দ্য তাসখন্দ ফাইলস’-এ।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড