,

গাড়ি চালিয়ে রাহুল গান্ধীর বাড়িতে প্রিয়াঙ্কা

news-image

অনলাইন ডেস্ক : ভারতের ১৭তম লোকসভা নির্বাচেন সারা দেশে বিজেপির আরও একবার বিপুল জয়ের ছবি যখন ক্রমেই স্পষ্ট হচ্ছে –তখনই প্রিয়াঙ্কা গান্ধীকে দেখা গেল নিজে ড্রাইভ করে বড় ভাই ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বাড়িতে যাচ্ছেন।

বিবিসির খবর, বেলা ১২টার দিকে প্রিয়াঙ্কা নিজেই ল্যুটিয়েন্স দিল্লির রাজপথ দিয়ে গাড়ি চালিয়ে ১২ নম্বর তুঘলক লেনে রাহুল গান্ধীর বাংলোতে হাজির হন। অবশ্যই সঙ্গে ছিলেন তার দেহরক্ষী ও এসপিজি কমান্ডোরাও।

ততক্ষণে স্পষ্ট ইঙ্গিত চলে এসেছে, মাত্র চার-পাঁচমাস আগেও কংগ্রেস বিজেপিকে হারিয়ে যে রাজ্যগুলো দখল করেছিল –সেই মধ্যপ্রদেশ বা রাজস্থানেও দলের বিপর্যয় অবধারিত।
গতবারের পাওয়া মাত্র ৪৪টি আসনের তুলনায় কংগ্রেস এবার বেশ কিছুটা ভাল করছে ঠিকই –কিন্তু সেটা যে বিজেপিকে হঠানোর ধারেকাছেও নয় সেটাও পরিষ্কার হয়ে গেছে।

এই পটভূমিতেই রাহুল গান্ধীর বাড়িতে গেলেন বোন প্রিয়াঙ্কা –ধরে নেওয়া যেতে পারে দুজনেই তারপর শুরু করে দিলেন নির্বাচনী ফলাফলের পোস্ট মর্টেম।

এনডিটিভির খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আবারও ক্ষমতায় বসছেন। মোদির নিজ দল বিজেপির এক সংখ্যাগরিষ্ঠতার পাশাপাশি ও জোট মিলে এনডিএ জোট ৩ শতাধিক আসন পেতে যাচ্ছেন। অন্যদিকে, কংগ্রেস ১০০ উপরে আসন পেতে পারেন।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর