মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি সরকার বছরে ১ কোটি ৫০ লাখ মুসল্লির ওমরাহ আদায়ের ব্যবস্থা করছে

news-image

ডেস্ক রিপোর্ট : প্রতি বছর অন্তত এক কোটি ৫০ লাখ মুসল্লি যাতে পবিত্র ওমরাহ আদায়ের উদ্দেশে বাইতুল্লাহ শরিফ জিয়ারত করতে পারে, সে ব্যবস্থা নিচ্ছে সৌদি আরব। ২০২০ সালের মধ্যেই সৌদি সরকার এ ব্যবস্থা বাস্তবায়নের ঘোষণা দিয়েছে।

বুধবার সৌদির পক্ষ থেকে এমন ঘোষণা দেয়া হয় বলে আনাদোলুর খবরে বলা হয়েছে।

সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে তুরস্কের এই গণমাধ্যম জানায়, সৌদির হজ ও ওমরাহ উপমন্ত্রী মুহাম্মাদ বিন আবদুর রহমান আল-বাইজাবী বলেছেন, চলতি মৌসুমে বিভিন্ন দেশ থেকে এ পর্যন্ত প্রায় ৬৬ লাখ মুসল্লি ওমরাহ পালনের উদ্দেশে কাবা শরিফে এসেছেন। ২০২০ সাল থেকেই প্রতি বছর যাতে কমপক্ষে দেড় কোটি মুসল্লি ওমরাহ আদায় করতে পারেন, সে লক্ষ্যে সৌদি আরব ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে।

উপমন্ত্রী বলেন, আল্লাহর মেহমানরা যেন সহজ ও সুন্দরভাবে ওমরাহ আদায় করতে পারেন এবং এ ক্ষেত্রে তাদের প্রয়োজন ও চাহিদা মেটাতে সৌদি সরকার সমসময়ই সর্বাত্মক চেষ্টা করে। হজ ও ওমরাহ পালনকারীদের দূরে যাতায়াতের জন্য বিমানবন্দরের উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে।

পাশাপাশি মক্কা-মদিনায় দ্রুত আসা যাওয়ার জন্য চালু করা হয়েছে বিশেষ মেট্রোরেল।

উপমন্ত্রী মুহাম্মাদ বিন আবদুর রহমান আল-বাইজাবী আরও জানান, বিগত ১০ বছরে বহির্বিশ্ব থেকে আগত ওমরাহ আদায়কারী মুসল্লির গড় সংখ্যা ছিল ৮০ লাখ। আর চলতি মৌসুমের ৯ মাসে বাহিরের দেশগুলো থেকে এ পর্যন্ত ওমরাহ পালন করতে পবিত্র দুই শহরে এসেছেন ৬৬ লাখ ধর্মপ্রাণ মুসল্লি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক