,

ভারতজুড়ে সতর্কতা জারি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে মাসব্যাপী লোকসভা নির্বাচনের ফল আজ প্রকাশ হতে যাচ্ছে। আজই জানা যাবে কে হতে চলেছে দিল্লির পরবর্তী প্রধানমন্ত্রী, কার দখলে যাচ্ছে দিল্লির মসনদ। কিন্তু এবারের নির্বাচনে বেশ কিছু শঙ্কা দানা বেঁধেছে।

বিজেপি ছাড়া অন্য দলগুলো নির্বাচনে কারচুপির আশঙ্কা করছে। একই কারণে ফল প্রকাশ হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে গতকাল বুধবার ভারতজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সতর্কতা জারি করা হয়। খবর হিন্দুস্তান টাইমস।

এদিকে বিহারের এক নেতা হুমকি দিয়ে বলেছেন যে, নির্বাচনে ভোট নিয়ে কোনো কারচুপি হলে রক্তবন্যা বইয়ে দেওয়া হবে। ক্ষমতাসীন বিজেপি ও তার জোটসঙ্গীদের এই হুমকি দিয়েছেন রাষ্ট্রীয় সমতা পার্টির (আরএলএসপি) নেতা উপেন্দ্র কুশওয়াহা।

গত মঙ্গলবার এ নিয়ে পাটনায় মহাজোটবন্ধন একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে বক্তব্য রাখেন আরএলএসপি নেতা উপেন্দ্র। এক সময় বিজেপি সরকারের কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী এ নেতা বর্তমানে বিহারে বিরোধীদের মহাজোটে পক্ষে লড়ছেন। এতো গেল বিহারের প্রসঙ্গ। পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।

তৃণমূল সমর্থকরা অভিযোগ করছে- বিভিন্ন স্থানে বিজেপি কর্মীরা তৃণমূল সমর্থকদের মারধর করছে। পুলিশ জানিয়েছে মঙ্গলবার রাতে পশ্চিম মেদিনীপুরের তৃণমূল নেতা কাঞ্চন চক্রবর্তীর বাড়িতে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। একই সঙ্গে কাঞ্চনকে মারধর করে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ মানতে আদেশ দিয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভোট কেন্দ্রের সর্বোচ্চ নিরাপত্তা রক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে বিরোধীরা ইভিএম মেশিনে ভোট কারচুপির আশঙ্কায় নির্বাচন কমিশনের দরবারে গিয়েছিল। কিন্তু কমিশনবিরোধীদের প্রস্তাব নাকচ করে দিয়েছেন। উল্লেখ্য, বুথফেরত জরিপের ফলে দেখা গেছে বিজেপি আবারও সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর