,

ভোটের ফলের দিনের জন্য শাড়ি কিনেছেন মুনমুন

news-image

বিনোদন ডেস্ক : ভারতে সরকারে আগামী পাঁচ বছরের জন্য কে আসছেন সেটা আনুষ্ঠানিকভাবে জানতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা।এটা নিয়ে আগ থেকেই বিভিন্ন দলের প্রার্থীদের মধ্যে উত্তেজনার যেন বিন্দুমাত্র কমতি ছিল না। আজ বৃহস্পতিবার ভোট গণনার বিশেষ দিনের জন্য আলাদা করে কয়েকটি শাড়ি বেছে রেখেছেন তৃণমূলের তারকা প্রার্থী মুনমুন সেন।

আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে মুনমুন জানান, আজ সকালে নতুন শাড়িগুলোর মধ্য থেকে একটি পরে ফল ঘোষণা শোনার ইচ্ছে রয়েছে তার। তবে বেলা বাড়লে তিনিই জয়ী হয়েছেন নিশ্চিত হলে অন্য একটি শাড়ি পরবেন।

তৃণমূলের এই তারকা প্রার্থী বলেন, ‘শাড়ি আমার খুব পছন্দের। সকলেই বলছে আমি জিতব। তবে আমি জানি না। যেমন ভেবে রেখেছি, তেমনভাবেই শাড়িগুলো পরার সুযোগ পাব আশা করি।’

শেষ মুহূর্তের টেনশন নেই? এমন প্রশ্নের জবাবে তারকা বলেন, ‘ভয় পেলে মানুষের কাজ করা যায় না। ছোটবেলায় এসব বিশেষ দিনের আগে একটু ভয় করত। তবে আমার জন্য যারা এতদিন খেটেছেন, ওদের কথা ভেবেই ভয় চলে গেছে।’

গতকাল বুধবার বিকেলেই শাড়ি সঙ্গে নিয়ে আসানসোলের পথে মুনমুন বেরিয়ে পড়েছেন বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড