মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেতাকর্মীদের চাঙ্গা থাকাতে রাহুল প্রিয়াঙ্কার বার্তা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নির্বাচনের ফল ঘোষণার একদিন আগে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধী দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। পৃথক বার্তায় আগামী ২৪ ঘণ্টা দলের নেতাকর্মী-সমর্থকদের সতর্ক এবং ভয়ভীতিহীন থাকার আহ্বান জানিয়েছেন তারা।

ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষের পর বুথ ফেরত জরিপের ফলাফলে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয়ের আভাস আসার পর রোববার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে একই ধরনের অডিও বার্তা দিয়েছিলেন কংগ্রেস সভাপতির বোন প্রিয়াঙ্কা গান্ধী।

রাহুল গান্ধী বুথ ফেরত জরিপের ফলকে ভুয়া বলে মন্তব্য করেছেন। টুইটারে দেয়া এক টুইটে তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টা গুরুত্বপূর্ণ। সতর্ক এবং সজাগ থাকুন। ভয় পাবেন না। আপনি সত্যের জন্য লড়াই করছেন। রাহুল গান্ধী বলেন, ভুয়া বুথ ফেরত জরিপের ফলে ভেঙে পড়বেন না। কংগ্রেস এবং নিজেদের ওপর বিশ্বাস রাখুন। আপনাদের কঠিন পরিশ্রম বৃথা যাবে না। জয় হিন্দ।

ভোটগ্রহণ শেষে রোববার দেশটির বিভিন্ন জরিপকারী সংস্থা ও গণমাধ্যমের বুথ ফেরত জরিপে বলা হয়, ৩ শতাধিক আসনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতের ক্ষমতায় আবারো আসছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট।

বুথ ফেরত জরিপে বিরোধী দল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট ১২২ আসনে জয় পেতে পারে বলে আভাস দেয়া হয়। এছাড়া অন্য দলগুলো ১১৪টি আসনে সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে আভাস দেয়া হয়।

প্রিয়াঙ্কা গান্ধী অডিও বার্তায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমার প্রিয় কংগ্রেসের কর্মী, বোন এবং ভাইরা, গুজবে কান দেবেন না। বুথ জরিপ আপনাকে হতাশ করবে। এটা করা হয়েছে শুধু আমাদের মনোবল ভাঙার জন্য। এসব কিছুর পরও আপনাদের সতর্ক থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভোট গণনা কেন্দ্র এবং স্ট্রংরুমের আশপাশে পাহারা দিন। আমরা দৃঢ়প্রতিজ্ঞ যে, আমাদের সামষ্টিক প্রচেষ্টা অত্যন্ত ফলপ্রসূ হবে। সূত্র : এনডিটিভি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক