মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমের টানে যৌ*ন পল্লী থেকে বিয়ের পিঁড়িতে তরুণী

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ কথায় আছে প্রেম মানে না বাধা। প্রেমের টানে বহু মানুষ স্থান পরিবর্তন করেছেন। হয়েছেন দেশ থেকে দেশান্তর। এমনই এক তরুণী প্রেমের টানে নিষিদ্ধ পল্লীর অন্ধকার থেকে বেরিয়ে এসেছে আলোতে। পুলিশ ও মহিলা কমিশনের সাহায্যে পেশায় দেহব্যবসায়ী প্রেমিকাকে উদ্ধার করল তার প্রেমিক। ভারতের দিল্লিতে এই ঘটনা ঘটেছে।

সূত্রে জানা যায়, বাজারের মধ্যে স্থানীয় এক যুবকের সঙ্গে আলাপ হয় ২৭ বছরের ওই তরুণীর। এরপর থেকেই সেখানে নিয়মিত যাতায়াত শুরু করেন ওই যুবক। ধীরে ধীরে এই আলাপ প্রেমে পরিণত হয়। বিয়ের সিদ্ধান্ত নেন তারা। কিন্তু সেখান থেকে পালাতে ব্যর্থ হন ওই তরুণী। এরপরই সোজা হেল্পলাইনে ফোন করে দিল্লি মহিলা কমিশনের সঙ্গে যোগাযোগ করেন তার প্রেমিক।

ফোন পেয়ে পুলিশ ও মহিলা কমিশনের প্রতিনিধি দল গিয়ে তল্লাশি চালিয়ে ওই নারীকে উদ্ধার করে। মহিলা কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, কয়েকদিন আগে কমিশনের অফিসে একটা ফোন আসে। একটি পুরুষ কণ্ঠ জানায় জিবি রোডের এক নারীর সঙ্গে তার সম্পর্ক রয়েছে।

প্রসঙ্গত, নেপালের বাসিন্দা ওই তরুণী ২০১৫ সালের ভূমিকম্পের পর সব হারিয়ে ঘুরতে ঘুরতে দিল্লিতে এসে পৌঁছান। অজ্ঞাত একজন তাকে বিক্রি করে দেয় জিবি রোডে। সেই থেকে পেটের দায়ে দিল্লির জিবি রোডের পতিতালয় হয়ে ওঠে তার ঠিকানা। কিন্তু একদিন সেই অন্ধকার জীবনেই হঠাৎ আলোর দেখা পান তিনি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক