,

আগামীকাল সালমান খানের বিয়ে

news-image

বিনোদন ডেস্কঃ বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর হিসেবে খ্যাতি আছে বলিউড তারকা সালমান খানের। ৩০ বছর ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে সালমান খান কবে বিয়ে করছেন? এ খবরটি সবসময়ই থাকে আলোচনার শীর্ষে। প্রিয় তারকার বিয়ের জন্য উদ্বিগ্ন থাকেন তার ভক্তরাও।

এবার নিজের মুখেই বিয়ের দিন-তারিখ জানিয়ে দিলেন বলিউডের এই তারকা। সালমান খান জানিয়েছেন, আগামীকাল ২৩ মে নাকি তার বিয়ে। মুক্তির অপেক্ষায় সালমান খানের নতুন ছবি ‘ভারত’। সে ছবিটি নিয়েই খোলামেলা এক সাক্ষাৎকার দেন তিনি ভারতের মুম্বাই মিরর পত্রিকার কাছে।

সেখানে তাকে প্রশ্ন করা হয় সালমান খানের বিয়ে এখন জাতীয় চিন্তার বিষয় হয়ে উঠেছে, কবে নাগাদ নিজের গাঁটছড়া বাঁধবেন সালমান? এমন প্রশ্নের জবাবটা বেশ হাস্যরসাত্মক ভাবেই দেন সালমান।ভাইজান বলেন, ‘আমার বিয়ে যেহেতু জাতীয় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে সেহেতু আগামীকালই আমার বিয়ে, কারণ আগামীকাল ভারতের জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। দিনটি সব ভারতীয়র কাছে গুরুত্বপূর্ণ তাই সেদিনই বিয়েটা করছি!’

বরাবরই দেখা যায়, বিয়ের প্রসঙ্গে সালমানকে প্রশ্ন করা হলে কৌতুকের ছলে উত্তর দিয়ে বিষয়টি এড়িয়ে যান।এদিকে সালমান খান অভিনীত ভারত ছবিটি রয়েছে মুক্তির অপেক্ষায়। আসছে ঈদে রুপালি পর্দায় মুক্তি পাবে ছবিটি। ছবিটিতে তার সঙ্গে আরো থাকবেন ক্যাটরিনা কাইফ ও দিশা পাটানি।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড