মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রমজান মাস শেষ হলেই তিন নামকরা পণ্ডিতের মৃত্যুদণ্ড দেবে সৌদি আরব

news-image

রমজান মাস শেষ হলে তিনজন নামকরা ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেবে সৌদি আরব। তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। তিনজনের মধ্যে সবচেয়ে বেশি পরিচিত শেখ সালমান আল ওদাহ। ইসলামিক বিশ্বে তিনি শরিয়া এবং সমকামিতা বিষয়ক মতাদর্শের কারণে বেশ পরিচিত। বিতর্কিত সামাজিক ইস্যুতে মন্তব্য করে দেশটির সরকারের রোষানলে পড়েন তিনি। ২০১৭ সালে গ্রেপ্তার হন।

অন্য দুজন হলেন সুন্নি প্রচারক আওয়াদ আল-কার্নি এবং জনপ্রিয় ব্রডকাস্টার আলী আল-ওমারী। এই দুজনও ২০১৭ সালে গ্রেপ্তার হন। অনলাইনে তিনজনের ব্যাপক জনপ্রিয়তা। ওদাহও’র টুইটারে অনুসারী ১৩.৪ মিলিয়ন।

সৌদি সরকারের বরাত দিয়ে দ্য মিডলইস্ট আই জানিয়েছে, এই তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করতে কর্মকর্তারা একদম দেরি করতে চাচ্ছেন না। ধর্মীয় লেখকদের গ্রেপ্তার করায় জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা উদ্বেগ জানিয়েছে। কিন্তু সৌদি কারো কথায় পাত্তা না দিয়ে নিজেদের সিদ্ধান্তে অটল।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক