বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হিরো আলমের জেল জীবন নিয়ে ভিডিও গান

news-image

স্ত্রী সাদিয়া আক্তার সুমিকে মারধরের মামলায় জেলে গিয়েছিলেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। সেই জেলের জীবন কেমন ছিল? সোশ্যাল মিডিয়ায় যখন জনপ্রিয়, ভারতের বিভিন্ন স্থান থেকেও মঞ্চ শো-এর জন্য ডাক পড়ছিল, তখনই এমন কাণ্ডে জেলে যেতে হয়।

তবে নিজের পেশাগত কাজে সেই অভিজ্ঞতা কাজে লাগাচ্ছেন হিরো আলম। জেলের সেই তিক্ত অভিজ্ঞতা লিখে ফেলেছেন তিনি। শুধু তাই নয়, সেই সময়টাকে গানের মাধ্যমে নিয়ে আসছেন এবারের ঈদে। গানের নাম, ‘বগুড়া জেলে বন্দি হলাম ছেলে।’

হিরো আলম আশরাফুল আলম বলেন, আমার নিজের জেল জীবনের অভিজ্ঞতা নিয়ে গান লিখেছি। আমি কেমন ছিলাম, কেমন সময় কেটেছে, আসলে জেলের ভেতরটা কেমন, জেল জীবন কেমন সেসব এই গানে উঠিয়ে আনার চেষ্টা করেছি। এছাড়াও মিউজিক ভিডিওর গল্পও লেখা হয়েছে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে।

গান লেখার পাশাপাশি গানের সুরও করেছেন তিনি। কণ্ঠ দিয়েছেন শাহীন। ভিডিওর পরিচালনা করেছেন মলিকুল ইসলাম। ঢাকার অদূরে ভিডিওচিত্রের শুটিং সম্পন্ন হয়েছে। বগুড়া সদরের এরুলিয়া গ্রামের হিরো আলম পেশায় ক্যাবল অপারেটর বা ডিশ ব্যবসায়ী। পরবর্তীতে মিউজিক ভিডিও করে ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক পরিচিতি লাভ করেন।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন হিরো আলম। পরে কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জন করেন তিনি। তার এ প্রার্থীতা নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা