মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ড্রাগ দিয়ে হত্যা করা হয় জেমস বন্ডের সেই অভিনেতাকে

news-image

অনলাইন ডেস্ক : জেমস বন্ড খ্যাত অভিনেতা এরিক মিশেলকে (৫৪) গত বছরের ১৬ আগস্ট লন্ডনে চেসিংটনে তার নিজ বাড়িতে হত্যা করা হয়। সম্প্রতি আদালতে বলা হয়েছে, গামা হাইড্রোক্সিবুটাইরেট (জিএইচবি) ড্রাগ দিয়ে হত্যা করা হয়েছে এরিককে।

জেমস বন্ড সিরিজের ‘স্কাইফল’ এ অভিনয় করেছিলেন এরিক মিশেল। তাকে হত্যার ঘটনায় অভিযুক্ত করা হয়েছে জেরাল্ড মাতুবুকে (২৫)। মোট ১২ জন ব্যক্তিকে টার্গেট করেছিল মাতুবু ও তার প্রেমিক ব্রান্ডন ডানবার; যার মধ্যে এরিক মিশেল ছিলেন একজন। মাতুবু ও ডানবারের বিরুদ্ধে ২০১৮ সালের ১৯ আগস্ট আরও এক ব্যক্তিকে সিরিঞ্জের মাধ্যমে শরীরে বিষ ঢুকিয়ে দেয়ার অভিযোগ আনা হয়েছে।

২০১৮ সালের ১৬ আগস্ট সন্ধ্যায় অভিযুক্ত মাতুভুর সঙ্গে যোগাযোগ করেছিলেন এরিক মিশেল। মাতুভুকে দক্ষিণ-পূর্ব লন্ডনের নিজ বাড়িতে যৌন সম্পর্কে স্থাপনের জন্য ডেকেছিলেন তিনি। মাতুবু মাদক দিয়ে এরিককে অজ্ঞান করার পর তার ব্যাংক কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও অন্যান্য ব্যক্তিগত তথ্যের ছবি তোলেন। এরিকের ম্যাকবুক, মোবাইল ফোনসহ বিভিন্ন কার্ডও নিয়ে যায় সে।
মিশেলের মৃত্যুর পরপরই তাকে বার্তা পাঠান তার ১৪ বছরের মেয়ে। ছুটিতে যাওয়ার আগে বাবার সঙ্গে খাওয়ার ইচ্ছার কথা জানিয়েছিল সে। কোনো প্রতিক্রিয়া না আসায় আবার যোগাযোগের চেষ্টা করে। তখন অভিযুক্ত মাতুবু উত্তর দেয়, ‘আমি সামান্য ব্যস্ত। পরে কথা বলবো।’ বাবার কাছ থেকে এমন উত্তরে অভ্যস্ত ছিল না মেয়ে। এতে তার সন্দেহ হয়। লন্ডনে এখন মাতুবু ও তার প্রেমিকের বিচার চলছে।

আমেরিকার জন্ম নেয়া এরিক মিশেল ব্রিটেনে চলে আসেন ১৯৮০ এর দশকে। একটি এনার্জি ফার্মে তিনি নির্বাহী হিসেবে কাজ করতেন। পাশাপাশি ছোট ছোট চরিত্রে অভিনয় করতেন তিনি। ‘স্কাইফল’ ছাড়াও টম ক্রুজের ‘জ্যাক রায়ান: শ্যাডো রিক্রুট’-এও অভিনয় করেছেন তিনি। নারীদের চেয়ে অল্পবয়সী পুরুষের বিষয়ে তিনি বেশি আগ্রহী এটা উপলব্ধি করার পর তার স্ত্রী তাকে ছেড়ে চলে যান।

সূত্র: ডেইলি মেইল ও মেট্রো

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক