,

পুতিনের বান্ধবী আলিনা যমজ সন্তানের মা হলেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মা হয়েছেন সাবেক জিমন্যাস্ট আলিনা কাবাইভা। তিনি সম্প্রতি যমজ পুত্রসন্তান জন্ম দিয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। কিন্তু এ বিষয়ে আলিনা এখনও মুখ খোলেননি। সুদর্শনী আলিনা রাশিয়ার পরাক্রমশালী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘ দিনের বান্ধবী হিসেবে পরিচিত।

আলিনার সন্তান জন্ম দেয়ার বিষয়টি নিয়ে কঠোর গোপনীয়তা অবলম্বন করা হয়েছে। রাশিয়ার গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই বিষয়টি অবগত হলেও সংবাদ প্রকাশ করতে পারছেন না। কোনো কোনো গণমাধ্যম সংবাদ প্রকাশ করেও পরে চেপে গেছে।

রাশিয়ান ইন্টেলিজেন্স সার্ভিসের এক অনুসন্ধানী সাংবাদিক সেরজেই কানেভ জানান, আলিনা অস্ত্রোপচারের মাধ্যমে যমজ ছেলের জন্ম দিয়েছেন। রাশিয়ার কুলাকভ রিসার্চ সেন্টার ফর অবেস্টট্রিকস, গাইনেকোলজি এবং পেরিনেটোলজিতে আলিনার অস্ত্রোপচার সম্পন্ন করা হয়।

সেরজেই কানেভ আরও জানান, সিজারের সময় মেডিকেল টিমের অর্ধেক ডাক্তারকে ডেলিভারি ওয়ার্ড থেকে বের করে দেয়া হয়েছিল। চিকিৎসাকেন্দ্রের পরিচালক জেন্নাগিয় সুখিখ এই সিজার পরিচালনা করেন। আর তাকে সহযোগিতা করেন ইতালির একজন বিখ্যাত চিকিৎসক। তবে তিনি ইতালির ওই চিকিৎসকের নাম প্রকাশ করেননি।

আলিনা রাশিয়ার সাবেক একজন জিমন্যাস্ট। তার সঙ্গে ভ্লাদিমির পুতিনের বহু দিন ধরে গোপন প্রেম রয়েছে বলে গুঞ্জন চলছে। পুতিনের সঙ্গে আলিনার গোপন সম্পর্কের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা এই গোপন বিষয়ে এখনই কোনো মন্তব্য করব না।’

রাশিয়ার প্রথম সারির দৈনিক মস্কোভস্কাই কমসমোলেটস তাদের ওয়েবসাইটে আলিনার যমজ সন্তান জন্ম দেয়ার খবরটি প্রকাশ করে। তবে খবরটি প্রকাশ করার কিছুক্ষণ পরই তা আবার সরিয়ে ফেলেছে দৈনিকটি।

প্রসঙ্গত রাশিয়ার সংবাদমাধ্যমগুলো সরকারনিয়ন্ত্রিত। আর বিষয়টি প্রেসিডেন্ট পুতিনের সংশ্লিষ্ট হওয়ায় এ বিষয়ে অনেকেই সংবাদ প্রকাশ করতে পারছে না।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর