,

‘দাম্পত্য জীবনের ইতি টানছেন ইমরান খান’

news-image

বিনোদন ডেস্ক।।  হতাশায় অভিনয় থেকে নিজেকে গুঁটিয়ে নিয়েছেন চার বছর হলো। এক প্রকার নির্বাসনে থাকা ইমরান খান এবার খবরের হেডলাইন হলেন। কিন্তু ভালো কোনো খবরের জন্য নয়। দাম্পত্য জীবনে তিক্ততা থেকে স্ত্রী অবন্তিকা মালিকের সাথে সম্পর্কের ইতি টানছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম বলছে, অবন্তিকা ইমরানের বাড়ি ত্যাগ করে মেয়ে ইমারাকে নিয়ে নিজের পরিবারের সঙ্গে থাকছেন। দু’জনের পরিবার, বন্ধুরা তাদের সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করছেন। কিন্তু তা ফলপ্রসূ না হয়ে বরং তা বিচ্ছেদের দিকেই পতিত হচ্ছে, এ খবরই বেশি জোরালো।

এমন খবর বি টাউনের আনাচে-কানাচে যখন শোনা যাচ্ছে, তখনও চুপ রয়েছেন ইমরান ও অবন্তিকা। গণমাধ্যমে এ নিয়ে খবর প্রকাশ হলেও দু’জনের পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য শোনা যায়নি।

উল্লেখ্য, আমির খানের ভাগ্নে ইমরান খান বলিউডে পা রাখেন ২০০৮ সালে। এরপর একাধিক সফল সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন। ২০১১ সালে প্রেম করে বিয়ে করেন অবন্তিকা মালিককে। ২০১৪ সালে জন্ম নেয় একমাত্র কন্যা ইমারা। অবন্তিকার সঙ্গে তার আট বছরের সংসার।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড