মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের ফাঁদ যৌনকর্মী বানাতে, চীনা স্বামীকে ছেড়ে পালিয়ে বেঁচেছে পাকি দুই নারী

news-image

ডেস্ক রিপোর্ট।। পাকিস্তানের দুই নারী চীনের দু’জনকে বিয়ের পর জানতে পারেন, ওই ব্যক্তিরা তাদের যৌনকর্মী হিসেবে বিক্রি করে দেবেন। এর পর স্বামীদের ছেড়ে ওই দুই নারী পালিয়ে বেঁচেছেন। চীনের ওই দুই নাগরিক লাহোরে অবৈধভাবে পতিতালয় খুলে বসেছেন। ওই দুই নারীকে চীনে নিয়ে যাওয়ার পর বিক্রি করে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের। জানা গেছে, পাকিস্তান থেকে নারীদের বিয়ে করে নিয়ে যাওয়ার পর চীনে যৌনকর্মী হিসেবে বিক্রি করে দেওয়া হয়। আবার অনেকের অঙ্গও বিক্রি করার অভিযোগ রয়েছে।

পাঞ্জাবের সামিনা ও তাসাউর বিবি বিষয়টি টের পেয়ে স্বামীদের ছেড়ে পালিয়ে বেঁচেছেন। তারা বলছেন, মুসলমান আর সৎ ভেবে তারা দু’জন চীনের ওই দুই ব্যক্তিকে বিয়ে করেছিলেন। তবে পরে তারা জানতে পারেন যে, ওই দুই ব্যক্তি মুসলিম নয় এমনকি তারা সৎও নয়। পাকিস্তান ফেডারেল ইনভেস্টিগেটিভ এজেন্সি বলছে, পাকিস্তানের ওই দুই নারীকে নিয়ে যাওয়ার জন্য ভুয়া ধর্মীয় পরিচয়ের সার্টিফিকেট দেখিয়েছে ওই দুই ব্যক্তি।

পুলিশ বলছে, এ ধরনের ঘটনায় কয়েক সপ্তাহে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। গত সপ্তাহেও বিমানবন্দর থেকে পাকিস্তানি দুই নারীসহ তিনজন চীনা নাগরিককে আটক করেছে পুলিশ। তাদেরও বিয়ের পর চীনে নিয়ে যাওয়া হচ্ছিল।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক