,

হানিমুন শেষে শ্রাবন্তী

news-image

বিনোদন ডেস্ক : টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের দাম্পত্য জীবনের নতুন অধ্যায় সবেমাত্র শুরু হয়েছে। বিয়ের খবর প্রকাশের পর থেকে নানা রকমের সমালোচনার শিকার হতে হচ্ছে তাকে। কেউবা প্রশ্ন তুলছেন দাম্পত্য জীবনের স্থায়িত্ব নিয়ে, কেউবা আবার স্বামী-স্ত্রীর ছবি নিয়ে মজা করছেন। তবে কোনও প্রতিক্রিয়া না দিয়ে নিজ গতিতে ছুটে চলছেন শ্রাবন্তী।

সম্প্রতি হানিমুন শেষ করে দেশে ফিরেছেন অভিনেত্রী। ধারণা করা হচ্ছে, ইন্দোনেশিয়ার বালি থেকে মধুচন্দ্রিমা সেরেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা ছবি সেই বার্তাই দিচ্ছে। হানিমুনের বেশ কিছু ছবি আপলোড দিয়েছেন রোশান সিং। বিভিন্ন ঢঙের ছবির মধ্যে একটি ছবিতে নিজ মাথায় হাত রেখেছেন রোশান। আর এ দেখেই অনুসারী ও সমালোচকরা নেতিবাচক মন্তব্য করছেন। মজা করে কেউ কেউ জিজ্ঞেস করেছেন, বেশি খরচ হয়েছে তাই কি মাথায় হাত? কেউবা আবার সংসারের শান্তি নিয়ে প্রশ্ন তুলেছেন।

গেল ১৯ এপ্রিল চণ্ডীগড়ে রোশান সিংকে বিয়ে করেন শ্রাবন্তী। ২৩ এপ্রিল কলকাতায় ফেরেন তারা। কিন্তু কলকাতায় পা রেখে রোশান ও শ্রাবন্তী দুজনেই যে যার মতো নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েন। ফলে তাদের আর একসঙ্গে দেখা যায়নি। নিজেদের প্রয়োজনীয় কাজ শেষ করে রোশানের সঙ্গে উড়াল দেন হানিমুনের উদ্দেশে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড