,

ভয়ঙ্কর দাবানল ছড়িয়ে পড়েছে কানাডার আলবার্টায়, সরানো হচ্ছে বাসিন্দাদের

news-image

ডেস্ক রিপোর্ট।। ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ছে কানাডার পশ্চিম প্রদেশ আলবার্টার বিভিন্ন এলাকায়। ওই প্রদেশের পাঁচ হাজার বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। সোমবার বিকেলে তাদেরকে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়। এদিকে, আগুন নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে যাচ্চে সেদেশের অগ্নিনির্বাপক দল। আগুন নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে যাচ্ছে এয়ার ট্যাঙ্কার ও হেলিকপ্টার। দেশটির সর্বোচ্চ পর্যায় থেকে বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। আলবার্টার দাবানল নিয়ন্ত্রক দলের কর্মকর্তারা মনে করছেন, সেখানকার চরম শুষ্ক অবস্থা এবং তীব্র বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়ছে আশপাশে।

গত রবিবার কর্মকর্তারা বলেছিলেন, আগামী কয়েকদিন ধরে তাপমাত্রা আর্দ্রতা মাত্রার সমান অথবা তার চেয়ে বেশি হবে। বয়ে যাবে তীব্র ঝোড়ো হাওয়া। বনাঞ্চলে চরম শুষ্কতা বিরাজ করবে বলেও উল্লেখ করেছিলেন তাঁরা। এরপর গতকাল সোমবার কর্মকর্তারা বলেন, দাবানল এক লক্ষ একর জায়গাজুড়ে বিস্তৃত হতে পারে।

অগ্নিকাণ্ডের ওপর বিভিন্ন ফুটেজ ও ছবিতে দেখা গেছে, আগুন নিয়ন্ত্রণে নির্বাপক দলের সদস্যরা কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে। বাতাসের তীব্র গতির কারণে আগুন কুণ্ডলী পাকিয়ে ওপরের দিকে উঠে ছড়িয়ে পড়ছে চারদিকে। এরই মধ্যে পুড়ে গেছে চার শ মিলিয়ন বর্গমিটার এলাকা। শহরের উচ্চ পর্যায় থেকে সোমবার অধিবাসীদের প্রতি সতর্কতা জারি করা হয়েছে। তাদেরকে গ্যাস ট্যাংক ভরে রাখার কথা বলা হয়েছে। সরিয়ে নেওয়ার চূড়ান্ত নোটিশ দেওয়ার আগ পর্যন্ত তাদেরকে গুরুত্বপূর্ণ কাগজপত্র নিরাপদ সংরক্ষণ এবং খাবার ও পানীয় প্রস্তুত রাখার কথা বলা হয়েছে।

কর্মকর্তারা বলেন, ‘আমরা এই মুহূর্তে প্রচণ্ড শুষ্কতার মধ্যে আছি। একদিকে প্রচণ্ড দাবদাহ, অন্যদিকে, আর্দ্রতা একেবারে নিম্ন পর্যায়ে অবস্থান করছে। বৃষ্টিরও দেখা নেই। একইসঙ্গে তীব্র ঝোড়ো হাওয়া অগ্নিনির্বাপক দলের সদস্যদেরকে কঠিন চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, আগুন নিয়ন্ত্রণে দুই শ’রও বেশি অগ্নিনির্বাপক দলের সদস্য, পাঁচটি এয়ার ট্যাঙ্কার এবং ১৮টি হেলিকপ্টার চেষ্টা চালিয়ে যাচ্ছে।উৎস : ডেইলি মেইল

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর