মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুসলিমদের ইফতার করিয়ে গিনেস রেকর্ড গড়লেন এক হিন্দু

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ দুবাইয়ে বসবাসরত ভারতীয় এক প্রবাসী হিন্দু গরিব মানুষকে বিনামূল্যে ইফতার করিয়ে গিনেস বুকের ‘লংগেস্ট লাইন অব হাঙ্গার রিলিফ প্যাকেজ’ রেকর্ডে নাম লিখিয়েছেন। গত শনিবার নিজের কোম্পানির সামনে ইফতার করিয়ে এই রেকর্ড করেন তিনি।

আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতীয় ওই ব্যক্তির নাম জগিন্দর সিং সালারিয়া। তিনি ‘পিসিটি হিউম্যানিটি’ নামক একটি দাতব্য সংস্থার প্রতিষ্ঠাতা। তিনি দুবাইয়ের একজন বড় শিল্পপতি।

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি জানিয়েছেন, দুবাই ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকায় অবস্থিত তার নিজের কোম্পানি পেহাল ইন্টারন্যাশনালের সামনে প্রতিদিন দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করেন তিনি। চলমান সেই প্রক্রিয়ার অংশ এই বিশ্ব রেকর্ড।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোর এই দীর্ঘযাত্রায় আজকের অর্জন আমাদের সবাইকে একটি অবিশ্বাস্য মুহূর্ত উপহার দিয়েছে। রেকর্ড নয়, আমাদের মূল লক্ষ্য হলো মানুষকে নিরামিষ খাওয়ানোর মাধ্যমে একই সঙ্গে স্বাস্থ্য ভালো রাখা এবং প্রাণীদের বাঁচানোর কাজটি করা।’

ইফতারের ওই আয়োজনে উপস্থিত ছিলেন জনপ্রিয় মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব ডগলাস পালাউ। প্রায় এক কিলোমিটার একটি দীর্ঘ লাইনে কোনো রকম ফাঁক না রেখেই ইফতারের প্যাকেজ বণ্টন করা হয়। মোট সাতটি পদের খাবার ছিল ইফতারিতে। তাছাড়া ভারতের একজন গায়কও সেখানে উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক