মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঐশ্বরিয়াকে নিয়ে কুরুচিকর পোস্ট, ক্ষমা চাইলেন বিবেক

news-image

বিনোদন ডেস্ক।। ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে মিম শেয়ার করে বিপাকে পড়লেন বিবেক ওবেরয়। ওয়েব দুনিয়া সরগরম হয় বিবেকের সমালোচনায়। জাতীয় মহিলা কমিশনের তরফে বিবেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে অভিনেতাকে নোটিস পাঠানো হয়। সোমবার এই ঘটনার পরই তড়িঘড়ি ঐশ্বরিয়াকে নিয়ে শেয়ার করা টুইট নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে মুছে দেন বিবেক।

এমনকী, একটি টুইট পোস্ট করে ক্ষমাও চেয়ে নেন। তিনি বলেন, ওই মিমকে কেন্দ্র করে আমার মন্তব্য যদি একজন মহিলাকেও আঘাত করে থাকে, তাহলে আমি ক্ষমাপ্রার্থী। ঐশ্বরিয়া ভক্তরা তো বটেই, বিবেকের বলিউড সহকর্মীরাও তীব্র সমালোচনা করেন। এর তীব্র নিন্দা করেন সোনম কাপুরও। প্রসঙ্গত, বিবেকের মিমে এক্সিট পোলের প্রসঙ্গ টেনে আক্রমণ করা হয়েছে প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়াকে।

আর ওই মিম নিয়ে সোমবার সকাল থেকেই সরগরম ওয়েব দুনিয়া। ছবিটির তিনটি ভাগ। ওপিনিয়ন পোল অর্থাৎ জনমত সমীক্ষা। এক্সিট পোল অর্থাৎ বুথ ফেরৎ সমীক্ষা এবং রেজাল্ট অর্থাৎ চূড়ান্ত ফলাফল। এই তিনটি ভাগে ব্যবহার করা হয়েছে ঐশ্বরিয়ার জীবনের তিনটি সময়ের ছবি। জনমত সমীক্ষায় সালমান খানের সঙ্গে ঐশ্বরিয়া। বুথ ফেরৎ সমীক্ষায় বিবেক ওবেরয়ের সঙ্গে। আর চূড়ান্ত ফলাফলের জায়গাটিতে ঐশ্বরিয়া-অভিষেক আর আরাধ্যার হাসিখুশি ছবি। আর এই ছবি টুইটারের টাইমলাইনে পৌঁছাতে না পৌঁছাতেই তীব্র সমালোচনার মুখে পড়েন বিবেক।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক