মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কংক্রিটের সেতুর সঙ্গে এক ‘রাজকুমারী’র বিয়ে, অবিশ্বাস্য ঘটনা ভাইরাল

news-image

আঙুলে আংটি, গায়ে লম্বা সাদা গাউন, হাতে ফুল। দিব্যি বিয়ের পোশাক। কিন্তু জানেন? জোডি রোজ নামের এই অস্ট্রেলীয় নারীর স্বামী কে?একটি কংক্রিটের সেতু। হ্যাঁ, ফ্রান্সের একটি বহু প্রাচীন সেতুকে বিয়ে করেছেন তিনি। দেশটির প্রশাসনিক বিভাগ কেরেটে টেক রিভারের ওপর অবস্থিত ‘লা পোন্ত দো দিয়াবল’ নামের ব্রিজ তাঁর স্বামী। ব্রিজটির নামের ইংরেজি অর্থ আসে দ্য ডেভিল’স ব্রিজ।২০১৩ সালে রোজ বিয়ে করেন ব্রিজটিকে।

দেখতে দেখতে ছয় বছর কেটে গেছে। প্রত্যেক নারীর মতো আজও সবচেয়ে আনন্দঘন ঘটনা হিসেবে রোজ স্মরণ করেন বিয়ের সেইসব মুহূর্ত। নানা পরিক্রমায় বার বার ফিরে যান সেখানে। আর স্বামীকে বর্ণনা করেন হ্যান্ডসাম, শক্তিমান আর বলিষ্ঠ স্বামী রূপে।সম্প্রতি এই নারী সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন তাঁর বিয়ের গল্প। জোডির ভাষায় ‘এক পরী আর তাঁর হ্যান্ডসাম, শক্তিমান এবং বলিষ্ঠ স্বামীর গল্প’।

বিয়ের আগে ফ্রান্স ভ্রমণকালে রোজ দেখা পান ১৪ শতকে নির্মিত পাথরের স্থাপনাটির। এরপরই সিদ্ধান্ত নেন প্রাচীন এই ব্রিজটিকেই বিয়ে করবেন তিনি। আয়োজন করা হয় বিয়ের। অনুষ্ঠানে যোগ দেন ১৪ জন অতিথিও। স্বামী-স্ত্রীকে আশির্বাদ করতে আসেন প্রতিবেশী শহরের মেয়র সেন্ট জিন দো ফস।রোজ বলেন ব্রিজটিকে বিয়ে করা সে এক ‘সুন্দর অনুভূতি’।

অস্ট্রেলীয় সংবাদ মাধ্যম ‘সানডে নাইট’-কে’ রোজ বলেন, আমি সত্যিই একেবারেই নার্ভাস ছিলাম- যেন নিজেই একটি সুন্দরী ব্রিজ। অবশেষে এলো রাজকুমারীর বিয়ের দিন।রোজ এখনও গর্বের সঙ্গে পরেন বিয়ের আংটি। বিয়ের পোশাকে দাঁড়িয়ে থাকেন ব্রিজটির পাশে।

বিড়বিড় করে রোজ বলেন, ‘দেখ, আমি আংটি পরেছি, বেবি।’ প্রতিবেদককে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘সে অনেক হ্যান্ডসাম, শক্তিমান এবং বলিষ্ঠ। আমি মনে করি সে-ই আমার আকাঙ্খিত যাকে আমি স্বামী হিসেবে পেতে চেয়েছি। সে-ই আমাকে ভরসা দিতে পারে যার অস্তিত্ব আমি অনুভব করি সবসময়।

রোজ বলেন, ‘সে-ই আমাকে নিরাপদ আশ্রয় দেয়, আমাকে তার কাছে ফিরিয়ে আনে। একজন স্বামীর কাছে আমি যা কিছু পেতে পারি, দ্য ডেভিল’স ব্রিজ তার সবকিছুই আমাকে দেয়।

আবেগঘন বিষয়ের অবতারণা করে রোজ বলেন, ‘যদি আমি অন্য কোনও ব্রিজ কিংবা পুরুষকে ভালোবাসি, তবে সে (দ্য ডেভিল’স ব্রিজ) তা বুঝতে পারে। আমাদের মধ্যে এমন ভালোবাসা যা আমরা প্রতিমুহূর্তে বোধ করি পরস্পরকে আলিঙ্গন করে।ফ্রান্সে এ ধরনের বিয়ের স্বীকৃতি নেই। তবে, রোজ’র দাবি, তাদের সত্যিই বিয়ে হয়েছে এবং তাদের মাঝে সেই সম্পর্ক অটুট। সূত্র : ডেইলি মেইল

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক