,

ভাইরাল হলো ঐশ্বরিয়া কন্যা আরাধ্যর নাচ (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক।। ঐশ্বরিয়া কন্যার নাচের মুদ্রার ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।  আগের হাল যেদিকে যায় পেছনের হালও সেদিকেই যায়। এই প্রবাদটা বলিউড তারকাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকর হয়েছে। কেননা বর্তমানের বেশির ভাগ তরুণ তারকাই বাবা-মায়ের পথ অনুসরণ করেই বলিউডে পা রেখেছেন। বচ্চন পরিবারের কনিষ্ঠ সদস্য আরাধ্যও কি সেদিকেই পা বাড়াবেন? ভবিষ্যতে কি হবে তা জানা না গেলেও অভিষেক-ঐশ্বরিয়া দম্পতির এই কন্যার নাচের মুদ্রার ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সম্প্রতি সাত বছরের আরাধ্য একটি নাচের অনুষ্ঠানে অংশ নিয়েছিল। সেখানে সদ্য কোরিওগ্রাফার শামাক দাভারের একটি শো-এ অংশ নেয় আরাধ্য। গোলাপি ফ্রক, ডেনিম জ্যাকেট এবং বাহারি হেয়ার ব্যান্ডে সেজেছিল সে। আরাধ্যর নাচের অনুষ্ঠান দেখতে অভিষেক এবং ঐশ্বরিয়ার সঙ্গে হাজির হয়েছিলেন জয়া বচ্চন, শ্বেতা বচ্চন নন্দা এবং বৃন্দা রাই। এর আগে আরাধ্যর স্কুলের অনুষ্ঠানে অমিতাভ বচ্চন-সহ বচ্চন পরিবারের সকলকেই উপস্থিত থাকতে দেখা গিয়েছিল। কিন্তু এই অনুষ্ঠানে যাননি অমিতাভ।

https://www.facebook.com/voompla/videos/434009847145912/?v=434009847145912

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড