সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুথ ফেরত জরিপ: ফের দিল্লির মসনদে বসছেন মোদী

news-image

ডেস্ক রিপোর্ট।। লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষে বুথ ফেরত জরিপ প্রকাশ করছে বিভিন্ন সংবাদমাধ্যম। এতে দেখা যাচ্ছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে ক্ষমতাসীন বিজেপি নের্তৃত্বাধীন এনডিএ জোট। এতে আবারও ক্ষমতায় বসার স্বপ্ন দেখছেন নরেন্দ্র মোদী। নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হবে ২৩শে মে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রকাশিত সমন্বিত বুথ ফেরত জরিপে দেখা যাচ্ছে মোট ভোট হওয়া ৫৪২টি আসনের মধ্যে ৩০৬টিতে জয় পাবে গেরুয়া শিবির।আর কংগ্রেস নের্তৃত্বাধীন জোট ইউপিএ পাবে ১৩২টি আসন। মায়াবতী ও অখিলেশ যাদবের মহাজোট পাবে ২০ আসন। সরকার গঠন করতে প্রয়োজন ২৭২টি আসন।

রবিবার ভারতের মোট সাতটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৯টি আসনে ভোটগ্রহণের মধ্য দিয়ে শেষ হয় লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ দফা। পশ্চিমবঙ্গ ছাড়াও এদিন ভোট হয় বিহারের ৮, ঝাড়খণ্ডের ৩, মধ্যপ্রদেশের ৮, পাঞ্জাবের ১৩, পশ্চিমবঙ্গের ৯, চন্ডিগড়ের ১, উত্তর প্রদেশের ১৩ এবং হিমাচল প্রদেশের ৪ আসনে।

বিশ্লেষকরা বলছেন, এই ধাপের ভোট বদলে দিতে পারে ভারতের সরকার গড়ার চিত্র। তবে আগামী ২৩ মে ঘোষণা করা হবে আনুষ্ঠানিক ফলাফল। সেদিনই নিশ্চিতভাবে জানা যাবে আগামী ৫ বছরের জন্য কারা আসছেন ভারতের ক্ষমতায়। উৎস: ইত্তেফাক।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক