মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ার সাথে যৌথভাবে এস-৫০০ ক্ষেপণাস্ত্র তৈরি করবে তুরস্ক

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইপ এরদোগান বলেছেন, তুরস্ক ও রাশিয়া যৌথভাবে এস-৫০০ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করবে।

রাশিয়ার কাছে থেকে তুরস্কের এস-৪০০ ক্ষেপণাস্ত্র ক্রয়ের বিষয়টি নিয়ে ইতোমধ্যেই আঙ্কারার সাথে ওয়াশিংটনের উত্তেজনা দেখা দিয়েছে। রাশিয়ার কাছ থেকে এই ক্ষেপণাস্ত্র কিনলে তুরস্কের বিরুদ্ধে অবরোধ দেওয়া হবে বলে হুমকি দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

গতকাল (১৮ মে) ইস্তাম্বুলে এরদোগান বলেন, “তুরস্কের এস-৪০০ কেনা থেকে ফিরে আসার কোন সম্ভাবনাই নেই। এ ব্যাপারে চুক্তি হয়ে গেছে।”তিনি আরও বলেন, “এস-৪০০ এরপর যৌথভাবে এস-৫০০ তৈরি করা হবে।”

বিমানবিধ্বংসী এস-৪০০ ক্ষেপণাস্ত্র নিয়েই যুক্তরাষ্ট্রের আপত্তি। এ ক্ষেপণাস্ত্রটি নিজেদের যুদ্ধবিমানের জন্য হুমকি মনে করে যুক্তরাষ্ট্র। বিশেষ করে নিজেদের এফ-৩৫ বিমানের জন্য ক্ষেপণাস্ত্রটি হুমকি বলে মনে করে দেশটি।

রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র একই সঙ্গে ৮০টি লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। তুরস্কের ক্ষেপণাস্ত্র কেনা নিয়ে উত্তেজনার ভেতর এরই মধ্যে দেশটির সঙ্গে এফ-৩৫ যুদ্ধবিমান-সংক্রান্ত কার্যক্রম বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র।যুক্তরাষ্ট্র চায়, রাশিয়ার ক্ষেপণাস্ত্রের বদলে তুরস্ক তাদের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ক্রয় করুক। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে সম্পর্কের টানাপড়েনের ফলে তুরস্ক রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করছে।

উল্লেখ্য, ন্যাটোভুক্ত ২৯ দেশের মধ্যে তুরস্কের সেনাবাহিনী দ্বিতীয় বৃহত্তম। সোভিয়েত ইউনিয়ন আমলে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষার স্বার্থে এ জোট গঠন করা হয়।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক